কাল ৭ মার্চ জয়বাংলা কনসার্টে গান করবে দেশের নয়টি জনপ্রিয় ব্যান্ড। আয়োজকদের কাছ থেকে জানা গেছে, কনসার্টে অংশগ্রহনকারী প্রতিটি ব্যান্ড স্বাধীন বাংলা বেতারের গান করবে। স্পন্দন ৭২ ‘জয় বাংলা বাংলার জয়’, ক্রিপটিক ফেইট ‘মুক্তির একই পথ সংগ্রাম’, আর্বোভাইরাস ‘ওরে শোন রে তোরা শোন’, শূন্য ‘আজ রণ সাজে’, চিরকুট ‘নোঙর তোলো তোলো’, নেমেসিস ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, লালন ‘রক্ত চাই’, শিরোনামহীন ‘জন্ম আমার ধন্য হলো’ আর ওয়ারফেইজ ‘বিজয় নিশান’ গানগুলো করবে। এছাড়া প্রতিটি ব্যান্ড তাদের পরিবেশনার শুরুতেই রাখবে দেশাত্মবোধক ফিউশন।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে ‘জয়বাংলা কনসার্ট’। আয়োজন করেছে সেন্টার ফর রিসার্চের (সিআরআই) ইয়ং বাংলা প্ল্যাটফর্ম। কনসার্টের এবারের স্লোগান ‘৭ মার্চ আমার সাহস’। কনসার্ট শুরু হবে বিকেল সাড়ে চারটায়, চলবে রাত ১০টা পর্যন্ত।
আয়োজকদের মতে, এবার ৬০ সহস্রাধিক তরুণ-তরুণী স্টেডিয়ামে বসে কনসার্টটি উপভোগ করতে পারবেন। এছাড়া অনলাইনের মাধ্যমে কনসার্টটি সরাসরি দেখা যাবে।







