বিনোদন

যাদের নিয়ে ফিরছে ‘জয় বাংলা কনসার্ট’

বিভিন্ন শিল্পী ও পারফর্মাররা জয় বাংলা কনসার্টে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জয় বাংলা কনসার্টের বিভিন্ন শিল্পী ও পারফর্মারদের পারফরম্যান্সের ছবি, যেখানে তারা মঞ্চে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঐতিহাসিক ৭ মার্চে প্রতি বছর ‘জয় বাংলা কনসার্ট’ রেওয়াজে পরিণত হয়েছে। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে গেল দুই বছর কনসার্টটি স্থগিত থাকলেও এ বছর ফিরছে তারুণ্যের এই আয়োজন।

এ বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘দীর্ঘ ছয় বছর ধরে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে ৭ মার্চ জয় বাংলা কনসার্ট অনুষ্ঠিত হয়ে আসছে। দেশাত্মবোধক গানসহ জাতির পিতার ঐতিহাসিক ভাষণের স্মরণে দেশীয় ব্যান্ড দলগুলো এই আয়োজনে পরিবেশন করেন তাদের সেরা পারফর্মেন্সগুলো। ইয়াং বাংলা কর্তৃক আয়োজিত জয় বাংলা কনসার্ট সপ্তম বারের মত অনুষ্ঠিত হচ্ছে আগামী ৮ মার্চ।

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামেই হবে এই আয়োজন। পলক জানান, শিগগির অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে।

কনসার্টের মূল উদ্যোক্তা ‘ইয়াং বাংলা’ এখন পর্যন্ত লাইন আপে যেসব ব্যান্ডগুলোর নাম জানিয়েছে-  আর্টসেল, চিরকুট, ক্রিপটিক ফেইট, নেমেসিস, লালন, আরেকটা রক ব্যান্ড, মেঘদল, অ্যাভয়েড রাফা ও কার্নিভাল’।

বিষয়:অ্যাভয়েড রাফা আর্টসেল ক্রিপটিক ফেইট চিরকুট জয় বাংলা কনসার্ট নেমেসিস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…