চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্বাধীন’ জিরোনার সাম্রাজ্যে মাদ্রিদ-রাজাদের হার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৯ পূর্বাহ্ণ ৩০, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়রা গোলের পর উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতালোনিয়া স্বাধীনতা ঘোষণার পর স্পেনের কেন্দ্রীয় শাসনের কড়া উত্তাপের মধ্যে পড়েছে। রাজধানী মাদ্রিদ থেকে আসছে নানামুখী কাতালান-বিরোধী পদক্ষেপ। কিন্তু কাতালোনিয়া অনড়। অনড় তাদের ফুটবল দলগুলোও! রিয়াল মাদ্রিদকে বাগে পেয়ে তাই যেন তেলেবেগুনে জ্বলে উঠল জিরোনা। রোববার রাতে ‘স্বাধীন’ জিরোনার সাম্রাজ্য থেকে ২-১ গোলে হেরে এসেছে মাদ্রিদ-রাজা রিয়াল। শনিবার প্রথম সুযোগেই অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে দিয়েছে বার্সেলোনাও।

জিরোনা এবার লা লিগায় নবাগত দল। আর রিয়াল বর্তমান চ্যাম্পিয়ন। পুঁচকে দলটির বিপক্ষে এমন হারে পয়েন্ট টেবিলে বড় মূল্যই চোকাতে হল জিনেদিন জিদানকে। ১০ ম্যাচে তার দলের পয়েন্ট ২০, আছে টেবিলের তিনে। সেখানে বার্সেলোনা সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে। আর জিরোনা ১২ পয়েন্টে ১২তম স্থানে।

ঘরের মাঠে শুরুর সুযোগটি পেয়েছিল জিরোনাই। কিন্তু পাবলো মাফেওর জোরাল শট পোস্ট দুর্ভাগ্যে কাটা পড়ে। পরের মিনিটে পাল্টা-আক্রমণে এগিয়ে যায় রিয়াল। গোলটা হতে পারত ক্রিস্টিয়ানো রোনালদোর। বেনজেমার ঠেলে দেয়া বলে রোনালদোর শট স্বাগতিক গোলরক্ষক ফিরিয়ে দিলেও গ্লাভসে রাখতে পারেননি। ইসকো আলতো ছোঁয়ায় সেটি জালে ঠেলে দেন।

Banglabid

ফুটবল খেলোয়াড়রা গোলের উদযাপন করছে দর্শকদের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

পরের ১৫ মিনিটে রোনালদো একবার পোস্টের বাইরে দিয়ে, আরেকবার গোলরক্ষক বরাবর মেরে সুযোগ নষ্ট করেন। রিয়ালের সুযোগ হাতছাড়ার মতই জিরোনার সঙ্গী হতে থাকে পোস্ট দুর্ভাগ্যে কাটা পড়া। ৩৫ মিনিটে স্বাগতিকদের ক্রিস্টিয়ান পোর্তুর মাথা ছুঁয়ে যাওয়া বল পোস্ট-পরিণতি পায়।

Reneta

পিছিয়ে থেকে মধ্যবিরতির পর ফিরে অন্য জিরোনার দেখা মেলে। নিজেদের দর্শকের সামনে চার মিনিটের ব্যবধানে দুবার রিয়ালের জাল খুঁজে নিয়ে উড়তে থাকে দলটি। প্রথমে ৫৪ মিনিটে মিডফিল্ডার প্যারে পন্সের বাড়ানো বল ক্রিস্টিয়ান স্টুয়ানি জালে জড়িয়ে দেন। পরে ৫৪ মিনিটে স্টুয়ানির শট রিয়াল গোলরক্ষক ঠেকালেও ফিরতি সুযোগে জালে জড়ান মিডফিল্ডার পোর্তু। এই গোলেই তিন পয়েন্ট নিশ্চিত হয় ‘স্বাধীন’ জিরোনার!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিরোনারিয়াল মাদ্রিদলা লিগা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হোয়াইটওয়াশের পরও পাকিস্তানি আবেগে ভাসছে শ্রীলঙ্কা

পরবর্তী

থ্রিডি প্রিন্টারে তৈরি হলো শিশুর হাত, সেই হাতে বেসবল ব্যাট

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

থ্রিডি প্রিন্টারে তৈরি হলো শিশুর হাত, সেই হাতে বেসবল ব্যাট

কানাডা আরো ৩ লাখ নতুন অভিবাসী নেবে

সর্বশেষ

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬

মরক্কান আইয়ুব বুয়াদির বিষয়ে চুক্তিতে পৌঁছেছে ম্যান সিটি

আগস্ট ২৪, ২০২৬

সিরাজগঞ্জের চলনবিলে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনে বদলে যাচ্ছে অর্থনীতি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬

সরকারের ১৮০ দিন: রাজনৈতিক সরকারে প্রত্যাবর্তনে কতোটা স্বস্তিতে অর্থনীতি?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT