আন্তর্জাতিক

ইমরান বললেন, আবার পাকিস্তানের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত, বাংলাদেশের রাজনীতি ও জাতীয় বিষয়ের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন হলেও বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম আবার শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

রোববার অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হবার পর প্রথম প্রতিক্রিয়ায় টুইটার বার্তায় এসব কথা বলেন তিনি।

দ্য হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, তিনি (ইমরান খান) বারবার অভিযোগ করে বলেছেন বিদেশী ষড়যন্ত্র তার সরকার পতনের জন্য দায়ী।

ইমরান খান টুইটে বলেন, ১৯৪৭ সালে পাকিস্তান একটি স্বাধীন রাষ্ট্র হয়; কিন্তু শাসন পরিবর্তনের বিদেশী ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ আবার শুরু হলো স্বাধীনতা সংগ্রাম। দেশের জনগণ সর্বদা তাদের সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করে।

তার সমর্থকরা তাকে ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে এবং তার দল অনাস্থা ভোটের  আগে সংসদ থেকে ওয়াকআউট করেছে। শেষ পর্যন্ত ৩৪২ আসনের সংসদে ১৭৪ জন সংসদ সদস্য তার বিরুদ্ধে ভোট দেন।

বিষয়:ইমরান খান পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…