চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতা যুদ্ধের ১৫ খণ্ডের দলিলপত্র সরবরাহে বাধা কাটলো

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১০:৪৪ অপরাহ্ণ ২০, জুন ২০১৭
আদালত
A A
বাংলাদেশ ব্যাংক-৬১৫ কোটি টাকা ফেরতের রায় স্থগিত

স্বাধীনতা যুদ্ধের ১৫ খণ্ডের দলিলপত্র দেশের সরকারি প্রতিষ্ঠানে সরবরাহ ও বিতরণের বিরুদ্ধে আপিল প্রত্যাহার করে নিয়েছে রাষ্ট্রপক্ষ।এর ফলে হাক্কানী পাবলিশার্সের প্রকাশিত ১৫ খণ্ডের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র দেশের সরকারি প্রতিষ্ঠানে সরবরাহে বাধা কাটলো বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

রাষ্ট্রপক্ষের এক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এই বিষয়ে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ তুলে নেয়।

পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে হাক্কানী পাবলিশার্সের স্বাধীনতার দলিলপত্র সরবরাহের বিরুদ্ধে আপিল প্রত্যাহার করে নিতে মঙ্গলবার আবেদন করা হয়েছিল।আপিলের চেম্বার আদালত সে আবেদন গ্রহণ করেছেন।ফলে হাক্কানী পাবলিশার্স এখন এই দলিলপত্র সরকারি প্রতিষ্ঠানে সরবরাহ করতে পারবে।এতে আর কোনো আইনি বাধা নেই।

হাক্কানী পাবলিশার্সের আইনজীবী মনজিল মোরসেদ এ বিষয়ে জানান, প্রধানমন্ত্রী ২০০৯ সালের ৯ জুলাই লিখিতভাবে ১৫ খণ্ডের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র দেশের সকল সরকারি প্রতিষ্ঠানে সরবরাহে ব্যবস্থা গ্রহণ করতে বলেন।ওই নির্দেশনা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র ছাপানোর জন্য হাক্কানী পাবলিশার্সকে চিঠি দেয়।এরপর হাক্কানী পাবলিশার্স স্বাধীনতা যুদ্ধের দলিলপত্রের ১৭ হাজার কপি ছাপে। কিন্তু হাক্কানী পাবলিশার্সের প্রকাশিত এই দলিলপত্র সরবরাহে তথ্য মন্ত্রণালয়ের তৎকালীন সচিব বাধা দেন।

এরপর ২০১১ সালে হাক্কানী পাবলিশার্স হাইকোর্টে রিট করে।২০১৩ সালের ২৫ এপ্রিল ওই রিটের রায় হাক্কানীর পক্ষে যায়।রায়ে হাইকোর্ট ওই দলিলপত্র সরকারি প্রতিষ্ঠানগুলোকে সংগ্রহের নির্দেশ দেয়।

এরপর একই বছরের ৩ এপ্রিল প্রধানমন্ত্রী উপদেষ্টা এবং মন্ত্রিপরিষদ সচিবের মাধ্যমে ওই দলিলপত্র সরকারি প্রতিষ্ঠানে সরবরাহ ও বিতরণে পুনরায় আদেশ দেন।কিন্তু এ আদেশ বাস্তবায়ন না করে তথ্য মন্ত্রণালয় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে।আপিল বিভাগ হাই কোর্টের আদেশ স্থগিত করে।ফলে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে হাক্কানী পাবলিশার্সের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র সরবরাহ আটকে যায়।

Reneta

সম্প্রতি সরকারের সিদ্ধান্তে গত ১২ জুন তথ্যমন্ত্রণালয় অ্যাটর্নি জেনারেল অফিসকে এক চিঠি দিয়ে আপিল প্রত্যাহার করে নিতে বলে।তারই প্রেক্ষিতে রাষ্ট্রপক্ষ আপিল প্রত্যাহার এবং আদালতের স্থগিতাদেশ তুলে নিতে আবেদন করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বাধীনতা যুদ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীর দুই সিটি কর্পোরেশনে ৪১০টি ঈদ জামাত

পরবর্তী

আলতাফ মাহমুদের জীবন নিয়ে উপন্যাস ‘আলতাফ’

পরবর্তী

আলতাফ মাহমুদের জীবন নিয়ে উপন্যাস ‘আলতাফ’

শরীয়তপুরে গড়ে উঠেছে বিভিন্ন জাতের আমের বাগান

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT