চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীর দুই সিটি কর্পোরেশনে ৪১০টি ঈদ জামাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪২ অপরাহ্ণ ২০, জুন ২০১৭
বাংলাদেশ
A A
ঈদুল ফিতর

ঈদুল ফিতর

রাজধানীর দুই সিটি কর্পোরেশনে এবার ঈদুল ফিতরের ৪১০টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) ২৩০টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) ১৮০টি জামাত হবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, ডিএসসিসি’র তত্ত্বাবধানে ৫৭টি ওয়ার্ডে ৪টি করে মোট ২২৮টি এবং জাতীয় ঈদগাহ ময়দান ও ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে ১টি করে সর্বমোট ২৩০টি জামাত অনুষ্ঠিত হবে।

ডিএসসিসি’র ওয়ার্ডগুলোতে অবস্থিত সিটি কর্পোরেশনের নিজস্ব মাঠ বা খোলা ময়দান বা স্কুল-মাদ্রাসার মাঠ বা সবচেয়ে পরিচিত ও জনবহুল স্থানে এ জামাতগুলো অনুষ্ঠিত হবে।

জাতীয় ঈদগাহ’র প্রস্তুতি প্রসঙ্গে তিনি জানান, প্রায় ১ লাখ মুসল্লি যেন নামাজ আদায় করতে পারে, সেই লক্ষ্যে ঈদগাহ’র প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে চলেছে। এখন ত্রিপল লাগানোর কাজ চলছে।

২৭ রমজানের মধ্যে সামিয়ানা টাঙানোসহ অধিকাংশ কাজ শেষ করার নির্দেশনা রয়েছে ডিএসসিসি’র উল্লেখ করে দক্ষিণ সিটি কর্পোরেশনের এ কর্মকর্তা বলেন, বর্ষা মৌসুমে ঈদ জামাত হবে, তাই বৃষ্টি হলেও যেন মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন, সে ভাবনা মাথায় রেখেই এবার ঈদগাহ প্রস্তুত করা হচ্ছে।

ঈদগাহে প্রায় ৫ হাজার মহিলার পৃথক নামাজ আদায়ে ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, মুসল্লিদের জন্য ওজু ও মোবাইল টয়লেটের ব্যবস্থা রাখা হচ্ছে। হঠাৎ অসুস্থ হয়ে পরা মুসল্লিদের চিকিৎসাসেবা দিতে ঈদগাহ ময়দানে রাখা হচ্ছে এ্যাম্বুলেন্সসহ মেডিক্যাল টিম।

Reneta

‘‘ঈদের প্রধান জামাতে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে মেয়রের পক্ষ থেকে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, বিচারপতি ও কূটনৈতিকগণ ঈদ নামাজ আদায় করবেন বিধায় পুরো ঈদগাঁহ ও এর আশেপাশের এলাকা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। লাগানো হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরা। রয়েছে ডগ স্কোয়াড এবং উচ্চ প্রযুক্তির মেটাল ডিটেক্টর ব্যবহারে তল্লাসির ব্যবস্থা।’’

পুলিশ ইতোমধ্যে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু করে দিয়েছে উল্লেখ করে উত্তম কুমার বলেন, মাঠে আইন-শৃংখলা বাহিনীর অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। বোমা ডিসপোজাল ইউনিটের পাশাপাশি আরো আছে সাদা পোশাকে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ এবং র‌্যাব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলেও তিনি জানান।

‘‘জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া খুব প্রতিকূল থাকলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সকাল ৯টার জামাত হবে দেশের প্রধান ঈদ জামাত।’’

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সমাজ কল্যাণ অফিসার এনায়েত হোসেন জানান, ডিএনসিসি’র ৩৬টি ওয়ার্ডের প্রতিটিতে ৫টি করে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। কাউন্সিলররা নিজ উদ্যোগে কাজ শুরু করে দিয়েছেন। মুসল্লিরা যাতে নিকটবর্তী দুরত্বে গিয়ে স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন, সেভাবেই স্থান নির্ধারণ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদঈদ জামাত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাকিব খান কি ভারত আর বাংলাদেশকে এক করে ফেলেছেন?: রিয়াজ

পরবর্তী

স্বাধীনতা যুদ্ধের ১৫ খণ্ডের দলিলপত্র সরবরাহে বাধা কাটলো

পরবর্তী
বাংলাদেশ ব্যাংক-৬১৫ কোটি টাকা ফেরতের রায় স্থগিত

স্বাধীনতা যুদ্ধের ১৫ খণ্ডের দলিলপত্র সরবরাহে বাধা কাটলো

আলতাফ মাহমুদের জীবন নিয়ে উপন্যাস ‘আলতাফ’

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT