চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতা বিরোধীদের প্রতিষ্ঠিত করতে ’৭৫-এ হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৮ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

মুক্তিযুদ্ধের চেতনাকে নিঃশেষ ও স্বাধীনতা বিরোধীদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই ’৭৫-এ হত্যাযজ্ঞ চালানো হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা যখন যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তোলার চেষ্টা করেছেন, তখন তাকে নিয়ে ষড়যন্ত্র করেছিল স্বাধীনতাবিরোধীরা। এবং জাতির পিতাকে নিয়ে অনেক সমালোচনা ও লেখালেখি করেছিল।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত মুক্তিযুদ্ধ জাদুঘর ভবনের উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দেশ স্বাধীন করার পর জাতির পিতা যুদ্ধাপরাধীদের শাস্তির জন্য আন্তর্জাতিক ট্রাইবুন্যাল গঠন করেন। সেই ট্রাইবুন্যালে দীর্ঘ দিন হলেও যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। হয়তো অনেক চিন্তা করেননি আমরা বিচার করতে পারব। এজন্য অামি দেশের জনগণ, আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞ।

“আমি আরও কৃতজ্ঞ যারা, ১৯৮১ সালে দেশে ফিরে আসার পর আমার পাশে ছিলেন। মনে আছে, দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরে আমি আর রেহেনা কোথাও কেনো বাসা ভাড়া পাইনি। কয়েকদিন ফুফুর বাসায় থেকেছি। এমনকি ৩২ নম্বর বাড়িতে ঢুকতে পারিনি। রাস্তায় বসে দুই বোন বাবা-মায়ের জন্য দোয়া করেছি।”

প্রধানমন্ত্রী বলেন, ধানমণ্ডির ৩২ নম্বর বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, দেশের রাষ্ট্র পরিচালনার সময় এখানে থেকেছেন এবং নিজের জীবনটি এখানেই তিনি দিয়েছেন তাই কখনো আমি আর রেহেনা ভাবিনি এখানে থাকবো। এখান থেকেই বাবার স্মৃতি নিয়ে একটি জাদুঘর তৈরি করেছি। এরপর সিদ্ধান্ত নিলাম একটি মুক্তিযুদ্ধ জাদুঘর তৈরি করার। মুক্তিযোদ্ধাসহ সুশীল সমাজের অনেকের সহযোগিতায় তৈরি হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর।

এই জাদুঘরের মাধ্যমে ভবিষ্যত প্রজন্মকে জানানো যাবে মুক্তিযুদ্ধের সত্যিকার ঘটনা। বিভিন্ন জেলায় মুক্তিযুদ্ধ গড়ে তুলতে বিত্তবান মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘লাল পতাকার নিচে সাংস্কৃতিক আন্দোলন’ সাংস্কৃতিক আন্দোলনের নান্দীপাঠ

পরবর্তী

নিজের মাটিতে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হলো জুবিনকে

পরবর্তী
জুবিন গার্গ

নিজের মাটিতে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হলো জুবিনকে

জনগণকে প্রতারিত করতে হেফাজতের সঙ্গে আওয়ামী লীগ জোট বাঁধছে: বিএনপি

সর্বশেষ

আবারও বন্যার শঙ্কা নেপালে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
Professional Focused Caucasian Female Surgeon Reviewing Patient's Brain Scans on a Large Monitor, Preparing to Lead Her Team in a Complex Surgery, Analyzing Data Before the Procedure Begins

সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT