চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতা পুরস্কারে সম্মানিত শাইখ সিরাজসহ ১৮ জন দেশ বরেণ্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ণ ২৫, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A
স্বাধীনতা পুরস্কার

দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজসহ ১৮ জন দেশ বরেণ্য।  রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল ১০টায় পুরস্কারপ্রাপ্তদের মাঝে এ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে দু’দফায় ৭টি ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে। ২০ ফেব্রুয়ারি প্রথম দফায় ২০১৮ সালের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য এ বছর মরণোত্তর পুরস্কার পেয়েছেন কাজী জাকির হাসান, শহীদ বুদ্ধিজীবী এস. এম. এ রাশীদুল হাসান, শংকর গোবিন্দ চৌধুরী, এম. আব্দুর রহিম, ভূপতি ভূষণ চৌধুরী ওরফে মানিক চৌধুরী, শহীদ লে. মো. আনোয়ারুল আজিম, হুমায়ুন রশীদ চৌধুরী, শহীদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান, শহীদ মতিউর রহমান মল্লিক ও শহীদ সার্জেন্ট জহরুল হক। তাদের পুরস্কার গ্রহণ করেন পরিবারের সদস্যরা।

এয়ার ভাইস মার্শাল (অব.) সুলতান মাহমুদ বীর উত্তম

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য এয়ার ভাইস মার্শাল (অব.) সুলতান মাহমুদ বীর উত্তম এবং আমজাদুল হকও পেয়েছেন পুরস্কার। এছাড়া অধ্যাপক ডা. এ. কে. এমডি আহসান আলী চিকিৎসাবিদ্যায়, অধ্যাপক এ কে আজাদ খান সমাজসেবায়, সেলিনা হোসেন সাহিত্যে এবং ড. মো. আব্দুল মজিদ খাদ্য নিরাপত্তায় এবার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেন।

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সংস্কৃতিতে আসাদুজ্জামান নূর ও কৃষি সাংবাদিকতায় শাইখ সিরাজ গ্রহণ করেন সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিড নিউজস্বাধীনতা পুরস্কার
শেয়ারTweetPin1

সর্বশেষ

ঈদ ফিরতি ট্রেনযাত্রা: ২ জুনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

মে ২৩, ২০২৬

ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের পদত্যাগ

মে ২৩, ২০২৬

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

মে ২৩, ২০২৬

ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কলেজ শিক্ষার্থীসহ দু্ইজন নিহত

মে ২৩, ২০২৬

মেয়র মামদানির সঙ্গে অভিনয়, যা বললেন জায়েদ

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT