স্বাধীনতা দিবসে সাবেক ফুটবলারদের প্রীতি ফুটবল ম্যাচ

প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেওয়া সাবেক ফুটবলাররা, বাংলাদেশি শহরে ফুটবল মাঠে।. Channel i News – চ্যানেল আই নিউজ
মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে।
শনিবার বিকালে মতিঝিলস্থ আর্টিফিশিয়াল টার্ফ মাঠে লাল ফুটবল দল ও সবুজ ফুটবল দলের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়।
প্রীতি ম্যাচে লাল ফুটবল দলকে ৩-০ গোলে পরাজিত করে সবুজ ফুটবল দল। প্রথমার্ধে সবুজ দলের হয়ে গোল করেন মেহেদী হাসান উজ্জ্বল ও আলফাজ আহমেদ। বিরতির পর আরেকটি গোল করেন ইমতিয়াজ আহমেদ নকিব।
বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ ফুটবল লিগ কমিটির সদস্যবৃন্দ এবং বিপিএল, বিসিএল, সিনিয়র ডিভিশন, দ্বিতীয় বিভাগ ও তৃতীয় বিভাগের লিগের কর্মকর্তাবৃন্দ প্রীতি ফুটবল ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন।






