স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সকালে সাভারে স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানিয়ে তিনি জিয়ার মাজারে আসেন। সেখানে দোয়া মাহফিলের পর মাজারে নেতা কর্মীদের নিয়ে ফুল দেন।
সেসময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতা এবং কর্মীরা উপস্থিত ছিলেন।







