চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতা দিবসের ছুটি চলাকালীন শিকাগোতে অন্তত ১০১ জন গুলিবিদ্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০২ অপরাহ্ণ ০৬, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে চারদিনের ছুটি চলাকালীন শিকাগোতে অন্তত ১০১ জন গুলিবিদ্ধ হয়েছে বলে শহরটির একটি সংবাদপত্রের প্রতিবেদনে জানানো হয়েছে।

ইলিয়ন অঙ্গরাজ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম এই শহরটিতে ছুটির মাত্র ১২ ঘন্টায় প্রায় অর্ধেক গুলিবর্ষণের ঘটনা ঘটে। শিকাগো ট্রিবিউনের বরাতে এমনটি জানায় বিবিসি।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের দিন মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা থেকে পরদিন বুধবার ভোররাত সাড়ে ৩টার মধ্যে প্রায় অর্ধেকের বেশি গুলিবর্ষণের ঘটনা ঘটে। দক্ষিণ ও পশ্চিম শিকাগোতেই অধিকাংশ ঘটনা ঘটেছে।

আক্রান্তদের মধ্যে সবচেয়ে ছোটজন ১৩ বছর বয়সের বালক এবং সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ৬০ বছর বয়সের বৃদ্ধ।

গতবছরের তুলনায় এবারের স্বাধীনতা দিবসের হতাহতের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০১৬ সালের স্বাধীনতা দিবসের তিনদিনের ছুটিতে ৬৬ জন নিহত হন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেন, ইলিনয়স শহরের অপরাধী গোষ্ঠীগুলোর লড়াই দমনে স্থানীয় পুলিশকে সহায়তার জন্য কেন্দ্রীয় গোয়েন্দাদের পাঠাচ্ছেন।

Reneta

সহিংসতা বন্ধ করতে শিকাগো পুলিশ বিভাগ এক হাজার অতিরিক্ত নিরাপত্তা কর্মকর্তা মোতায়েন করেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি।

স্বাধীনতা দিবসের ছুটির সময় ঘটা এসব ঘটনা নিয়ে চলতি বছর শিকাগোতে অন্ততপক্ষে ১,৮০০টি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।

গতবছর শিকাগোতে অপরাধ গোষ্ঠীদের সংঘর্ষে নিহত হন ২ হাজার ৩৫ জন। সপ্তাহান্তে, শিকাগো পুলিশ জানায়, এই বছরের গুলিবর্ষণের ঘটনা গত বছরের প্রথম ছয় মাসের তুলনায় ১৪ শতাংশ কম।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিকাগো
শেয়ারTweetPin

সর্বশেষ

আবহাওয়ার উন্নতি হবে এমন তথ্যের ভিত্তিতেই পরীক্ষা স্থগিত করা হয়নি: শিক্ষামন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

মেসি-রোনালদোর রেকর্ড ঝুঁকিতে ফেলেছেন এমবাপ্পে, থামবেন কোথায়

জুলাই ১৪, ২০২৬

রাজধানীর ড্রেনে লেপ-তোশক-বালিশ

জুলাই ১৪, ২০২৬

এক ক্লিকে বিনোদনের ভাণ্ডার, কোন ওটিটিতে কী আছে?

জুলাই ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT