আন্তর্জাতিক

শিকাগোর নাইট ক্লাবের বাইরে বন্দুকধারীর হামলায় নিহত ৪

শিকাগো নাইট ক্লাবের বাইরে উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ারফাইটার. Channel i News - চ্যানেল আই নিউজ

শিকাগো নাইট ক্লাবের বাইরে ফায়ারফাইটার পানি ছিটাচ্ছেন, ঘটনাস্থলে জরুরি উদ্ধার কার্যক্রম চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে একটি নাইট ক্লাবের বাইরে বন্দুকধারীর হামলায় অন্তত চারজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, শিকাগোর শহরের রিভার নর্থ এলাকায় অবস্থিত ‘আর্টিস লাউঞ্জ’-এর বাইরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ক্লাবের সামনের ভিড় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়া হয়। নিহতদের মধ্যে দুইজন নারী এবং দুইজন পুরুষ রয়েছেন।

শিকাগো পুলিশের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ১৩ জন নারী এবং একজন পুরুষ, যাদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে। গুরুতর আহত অন্তত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সবাইকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ঘটনার রাতে ওই ক্লাবে র‍্যাপার মেলো বাকজ (আসল নাম মেলানি ডয়েল) তার নতুন অ্যালবাম প্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। ঠিক কী কারণে হামলা হয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

ঘটনার পর পুলিশের নির্দেশে আপাতত আর্টিস লাউঞ্জ বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শিকাগো প্রশাসন ও পুলিশ শহরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

বিষয়:নাইট ক্লাব শিকাগো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…