চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতা কাপের ফাইনালে আরামবাগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৯ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

চলতি স্বাধীনতা কাপে আরামবাগ চমক থামছেই না। ঢাকা আবাহনীর মত জায়ান্টদের হারিয়ে সেমিফাইনালে উঠেছিল পুরান ঢাকার দলটি। সোমবার টুর্নামেন্টের প্রথম দল হিসেবে স্বাধীনতা কাপের ফাইনালও নিশ্চিত করে ফেলেছে মারুফুল হকের শিষ্যরা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম সেমিতে আরেক জায়ান্ট শেখ জামালকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মত স্বাধীনতা কাপের ফাইনাল নিশ্চিত করেছে আরামবাগ।

মঙ্গলবার দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ। বিজয়ী দল হবে আরামবাগের ফাইনাল সঙ্গী।

ম্যাচে শুরুটা ছিল শেখ জামালের দখলে। প্রথমার্ধে একাধিক সুযোগ হাতছাড়া না হলে শেষের হাসিটা থাকতে পারত ধানমন্ডির জায়ান্টদেরই।

দ্বিতীয়ার্ধে খেলায় ফেরে আরামবাগ। তবে ম্যাচের ৫৮ মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও গোলমুখ খুলতে পারেননি আরিফ। ৪ মিনিট বাদে মোহাম্মদ জুয়েলের দুর্বল শট ফেরে গোলমুখ থেকে।

মূর্তিকারিগর

Reneta

আক্রমণের সাফল্য ম্যাচের একদম শেষভাগে পেয়েছে আরামবাগ। ম্যাচের ৮৯ মিনিটে অধিনায়ক সুফিলের পাসে জুয়েলের শট জালে জড়ালে প্রথমবারের মত ফাইনালে ওঠার স্বাদ পায় আরামবাগ।

যদিও ম্যাচের অতিরিক্ত সময়গুলোতে মরিয়া হয়েই সমতায় ফেরার চেষ্টা চালায় শেখ জামাল। কিন্তু সেই সময়টাতে গোল না পাওয়ায় শেষচার থেকেই বিদায় নিতে হল মাহবুব হোসেন রক্সির দলকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরামবাগস্বাধীনতা কাপ ফুটবল ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

‘অনেকেই ঠাট্টা করে আর্জেন্টিনাকে বলতো আরজেতেনা’

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপে প্রথমবার ‘মিসটেকেন আইডেন্টিটি’ নিয়মে লাল কার্ড, কী এই আইন

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কক্সবাজারে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার ম্যাচ দেখার সময় হেডফোন কানে, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ওপেনএআইয়ের বিরুদ্ধে অ্যাপলের মামলা, গোপন তথ্য নেওয়ার অভিযোগ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT