ফুটবল

জিতেছে কিংস ও পিডব্লিউডি, হেরেছে আরামবাগ-ফর্টিস

ক্লাবের খেলোয়াড়রা জয়ের উল্লাসে ভরা, মাঠে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে জয়ের আনন্দ উদযাপন করছে, সবুজ মাঠ ও দর্শকদের পেছনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফিফার আন্তর্জাতিক বিরতির পর আবারও মাঠে নেমেছে ক্লাবগুলো। বসুন্ধরা কিংস বাংলাদেশ ফুটবল লিগে ২-১ গোলে জয় পেয়েছে ফর্টিস এফসির বিপক্ষে। আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে ১-০ গোলের জয় তুলেছে পিডব্লিউটি স্পোর্টস ক্লাব।

কিংস অ্যারেনায় খেলার শুরুর মিনিটে স্বাগতিক দলকে এগিয়ে দেন ডোরিয়েলটন গোমেজ। ৬০ মিনিটে ব্যবধান বাড়ান ফয়সাল আহমেদ ফাহিম। নির্ধারিত সময়ের পর যোগ করা সমেয়ের চতুর্থ মিনিটে ফর্টিস এফসির একমাত্র গোলটি করেন ওকাফোর।

অন্য ম্যাচে পিডব্লিউডি স্পোর্টস ক্লাব ১-০ গোলে জিতেছে আরামবাগের বিপক্ষে। একমাত্র গোলটি আসে ২২ মিনিটে, আকোবীরের থেকে। আরামবাগের টিম ম্যানেজার মজিবুর রহমানকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়।

বিষয়:আরামবাগ কিংস ফর্টিস বিএফএল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…