বিনোদন

স্বাধীনতার ৫০ বছর: চ্যানেল আইয়ের যতো আয়োজন

চ্যানেল আইয়ের স্বাধীনতার ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে বক্তা ও দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ের স্বাধীনতার ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে বক্তা ও দর্শকরা অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সবুজ জমিনে রক্তিম সূর্যখচিত মানচিত্রের দেশটির নাম বাংলাদেশ। বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বীর বাঙালি অর্জন করেছে যে দেশের স্বাধীনতা। মহান সেই স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী শুক্রবার (২৬ মার্চ)।

স্বাধীনতার পঞ্চাশ বছর উদযাপন উপলক্ষে পুরো মার্চ মাস জুড়েই বিশেষ অনুষ্ঠান প্রচার করছে চ্যানেল আই। তারই ধারাবাহিকতায় ২৬ মার্চ থাকছে দিনভর বিশেষ অনুষ্ঠান।

ওইদিন সকাল ১১টা ৫ মিনিটে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’। অনুষ্ঠানটি বরাবরই উপস্থাপনা করেন আফজাল হোসেন। প্রতিবারের মতো এবারও দেশের গান পরিবেশন করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারার শিল্পীরা।

খ্যাতিমান শিল্পীদের মুক্তিযুদ্ধের চিত্রাংকনসহ অনুষ্ঠানে থাকবে কবিতা আবৃত্তি ও স্মৃতিচারণ পর্ব। অনুষ্ঠানটি নিবেদন করেছে সেফ হ্যান্ডস। পাওয়ার্ড বাই আইএফআইসি ব্যাংক।

এছাড়া ওদিন সকাল ৭টা ৩০ মিনিটে স্টুডিও থেকে সরাসরি প্রচার হবে দেশের গানের অনুষ্ঠান ‘গান দিয়ে শুরু’। সকাল ৯টা ৪৫ মিনিটে থাকবে তৃতীয় মাত্রার বিশেষ পর্ব।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ টেলিফিল্ম ‘রাঙ্গাভুবন’ প্রচার হবে বিকেল ২টা ৩০ মিনিটে। রচনায় উদয় জালাল দ্বীপ এবং পরিচালনায় পার্থিব মামুন। এতে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, মাসুম আজিজ, শেলি আহসান প্রমুখ।

বিষয়:আয়োজন চ্যানেল আই টেলিছবি টেলিভিশন বঙ্গবন্ধু সম্প্রচার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…