চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বল্প সুদে ১০০ কোটি টাকা ঋণ পাবেন বাস মালিকরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১২ অপরাহ্ণ ২৩, মে ২০২১
অর্থনীতি
A A

ক‌রোনা সংক্রমণ রোধে সরকার ঘো‌ষিত বিধিনিষেধে ক্ষতিগ্রস্ত হয়েছেন বাস মালিকরা। তাই তাদের স্বল্প সুদে সহজ শর্তে ঋণ দেয়ার জন্য ১০০ কোটি টাকার বিশেষ পুনঃঅর্থায়ন স্কিম গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর আমেদ জামাল, কাজী ছাইদুর রহমান, একেএম সাজেদুর রহমান খান, আবু ফরাহ মো. নাসের, বোর্ড সচিব মাসুদ বিশ্বাস ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

জানা গেছে, পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ২ শতাংশ সুদে তহবিল গ্রহণ করবে এবং বাস মালিকদের সর্বোচ্চ ৬ শতাংশ সুদে বিতরণ করবে।

করোনায় বিধিনিষেধ চলাকালেৌ গণপরিবহণ বন্ধ থাকায় মালিকদের যানবাহন মেরামত, কর্মচারী ও শ্রমিকের বেতন, ভাতা, ঈদ বোনাস ইত্যাদি দেয়ার জন্য নামমাত্র সুদে ও সহজ শর্তে ৫ হাজার কোটি টাকা প্রণোদনার দাবি করে আসছে তারা।

বোর্ড সভায় সরকারি ৬ ব্যাংকের ২০২০ সালভিত্তিক ক্যামেল রেটিং ও অফ-সাইট সুপারভিশন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Reneta

এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ২০১৯-২০ অর্থবছরের ‘শুদ্ধাচার পুরস্কার’ প্রদান ও সোনালী ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) পদে কর্মরত বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সুভাস চন্দ্র দাসের মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

সভায় কৃষি ব্যাংকের মাধ্যমে ২০১৮-১৯ অর্থবছরে কৃষকদের মধ্যে বিতরণ করা ঋণের রাষ্ট্রীয় গ্যারান্টি পরিশোধের সময় বৃদ্ধি এবং পুনঃঅর্থায়ন ঋণের টাকা পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঋণকরোনাবাস মালিকব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএইতে বেনজীরের জামিন বাতিলে আইনি লড়াইয়ে সরকার, ল ফার্ম নিয়োগ

আগস্ট ২, ২০২৬

এনসিপির গাড়িবহরে হামলার মামলায় ১১ আসামির অন্তর্বর্তীকালীন জামিন

আগস্ট ২, ২০২৬

বেনজীরকে দেশে এনে বিচার করা বিষয়ে যে বার্তা সরকারের

আগস্ট ২, ২০২৬

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুটের অভিযোগ, গুলিবিদ্ধসহ আহত ৩

আগস্ট ২, ২০২৬

তালাকপ্রাপ্ত নারীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT