চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বল্প পাল্লার পর দূর পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নর্থ কোরিয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৮ পূর্বাহ্ণ ৩১, জুলাই ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নর্থ কোরিয়া-ক্ষেপনাস্ত্র পরীক্ষা

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে নর্থ কোরিয়া। বৃহস্পতিবার স্বল্প পাল্লার দু’টি মিসাইল ছোড়ার পর বুধবার স্থানীয় সময় ভোরে দেশটি আবার দূরপাল্লার দু’টো ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছে।

নর্থ কোরিয়ার পূর্ব উপকূলের হোডো উপদ্বীপের ওয়ানসান বন্দরের কাছাকাছি কালমা এলাকা থেকে পরীক্ষাটি চালানো হয় বলে দাবি করেছে সাউথ কোরিয়ার সামরিক বাহিনী।

সাউথ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ দাবি করেছেন, প্রথম মিসাইলটি ভোর ৫টা ৬ মিনিটে এবং দ্বিতীয়টি ৫টা ২৭ মিনিটে ছোড়া হয়। মিসাইল দু’টি সর্বোচ্চ ৩০ কিলোমিটার উঁচুতে উঠেছিল। দু’টোই আড়াইশ’ কিলোমিটার দূরত্ব পেরিয়ে জাপান সাগরে (একে পূর্ব সাগরও বলা হয়) পতিত হয়।

তবে জাপানের ভূখণ্ডে কোনো ক্ষেপণাস্ত্র পৌঁছায়নি বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সাউথ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জেয়ং কিয়ং-ডু জানান, বুধবার উৎক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র দু’টি আগেরগুলোর চেয়ে ভিন্ন মডেলের।

এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি নর্থ কোরিয়া।

তবে বিবিসি জানায়, আগামী মাসে সাউথ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া করার ঘোষণা দেয়ার পরই ক্ষিপ্ত হয়ে নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো শুরু করে নর্থ কোরিয়া।

মহড়ার ঘোষণার পরই নর্থ হুঁশিয়ারি দিয়ে বলেছিল, পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা আবার শুরু হওয়ার যে আভাস দেখা দিয়েছিল, এই সামরিক মহড়ার কারণে তাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

ট্যাগ: নর্থ কোরিয়াপরমাণু নিরস্ত্রীকরণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টেকনাফে বিজিবি’র সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

পরবর্তী

শুরু হচ্ছে মার্টিন স্করসিসের ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’

পরবর্তী

শুরু হচ্ছে মার্টিন স্করসিসের ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন'

বরগুনা-রিফাত হত্যা-মাদক

রিফাত হত্যার যে কারণটি সামনে আসছে না

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT