চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশ ভ্রমণ নিয়ে কথা বললেন না, ডেঙ্গুর রিপোর্ট প্রদানে দেখলেন সাফল্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ০১, আগস্ট ২০১৯
- সেমি লিড, স্বাস্থ্য
A A

মালয়েশিয়া সফর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের কোন জবাব না দিলেও স্বল্পতম সময়ে এতজন ডেঙ্গু রোগীর টেস্টের রিপোর্ট প্রদান পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তার বিদেশ ভ্রমণ বিষয়ে প্রশ্ন সরাসরি এড়িয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন: দুই মেয়রকে নিয়ে যে কোন পরিস্থিতি মোকাবিলার সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

ডেঙ্গুর বর্তমান পরিস্থিতিতে সফলতা বিষয়ে মন্ত্রী বলেন: ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে সমন্বয়ের মাধ্যমে কাজ করা হচ্ছে। এই স্বল্প সময়ের মধ্যে ১৭ হাজার রোগী ও তাদের ১২ হাজারের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে, এটি পৃথিবীর ইতিহাসে খুব বিরল ঘটনা। আশাকরি অল্পদিনে এটা নিয়ন্ত্রণে আসবে। যে পদক্ষেপগুলো আমরা গ্রহণ করছি, তাতে আগামীতে আমরা আরও ভালো ফল পাবো।

হাসাপাতালে রোগীর সংখ্যা বিষয়ে মন্ত্রী বলেন: হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানো হয়েছে। রোগী সঙ্কুলান না হলে নতুন যে হাসপাতালগুলো তৈরি হয়েছে সেগুলোতে রোগী স্থানান্তর করা হবে। প্রতিটি জেলা হাসপাতালের সিভিল সার্জনদের জানানো হয়েছে ডেঙ্গু রোগীদের কীভাবে চিকিৎসা দিতে হবে। আমাদের ২৯ জন বিশেষজ্ঞ ডাক্তার জেলাগুলো ভিজিট করছে। তারা সবগুলো জেলাতেই যাবে।

একটি বুকলেট তৈরি করা হয়েছে, যেখানে ডেঙ্গু রোগীদের চিকিৎসা বিষয়ে সামগ্রিক দিক নির্দেশনা রয়েছে। সেগুলো দেশের সব হাসপাতালগুলো সহ প্রাইভেট হাসপাতালেও পৌঁছে দেয়া হচ্ছে।

Reneta

দেশে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতির মধ্যে বিদেশে ব্যক্তিগত সফরে গিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে বুধবার মধ্যরাতে দেশে ফেরেন স্বাস্থ্যমন্ত্রী। যদিও তার ফেরার কথা ছিল ৪ আগস্ট।

বুধবার দিবাগত রাত ১টায় দেশে ফিরে সকালে মিটফোর্ড হাসপাতাল ঘুরে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সঙ্গে দেখা করলেও সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি তিনি।

ডেঙ্গু পরিস্থিতি জটিল হওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। আর এ সংকটের মাঝেই ২৮ জুলাই সপরিবারে ব্যক্তিগত সফরে মালয়েশিয়ায় যান স্বাস্থ্যমন্ত্রী।

আগামী ৩ আগস্ট সেখান থেকে বাংলাদেশের পথে রওনা হয়ে ৪ আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেঙ্গুস্বাস্থ্যমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

জুলাই ১, ২০২৬

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মিলবে সর্বোচ্চ ৫ লাখ পাউন্ডের অনুদান

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT