চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ‘আবোলতাবোল’ বলেছে ইসরাইল: বিবিসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ণ ০৭, জুন ২০১৬
বাংলাদেশ
A A

বাংলাদেশে সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর সঙ্গে ইসরাইলি সংযোগ সম্পর্কিত স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ইসরাইল ‘আবোলতাবোল কথা’ হিসেবে উল্লেখ করেছে বলে জানিয়েছে বিবিসি ওয়ার্ল্ড।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইমানুয়েল নেহশন বিবিসিকে বলেন, ওই বক্তব্য ‘পুরোপুরি আবোলতাবোল কথা’।

বিবিসির ওই অনলাইন প্রতিবেদনে বলা হয়: বাংলাদেশে সম্প্রতি ব্লগার এবং সংখ্যালঘুদের হত্যাকাণ্ডগুলোর সঙ্গে ইসরাইলি সংযোগের কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশের একটি বিরোধী রাজনৈতিক দলের এক নেতা ইসরাইলের গোয়েন্দা সংস্থার এক এজেন্টের সঙ্গে দেখা করেছেন এবং বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রমাণ আছে।

‘তিনি অবশ্য এর বাইরে কোন প্রমাণ দেননি এবং ইসরাইল ওই বক্তব্যকে আবোলতাবোল কথা হিসেবে উল্লেখ করেছে,’ বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনটিতে একথাও বলা হয়, মুসলিম সংখ্যাগরিষ্ঠের বাংলাদেশ সরকারিভাবে ধর্মনিরপেক্ষ এবং ইসরাইলের সঙ্গে এর কোন কূটনৈতিক সম্পর্ক নেই।

Reneta

বিবিসির প্রতিবেদনে বিবিসি বাংলার ঢাকা এডিটর ওয়ালিউর রহমানের একটি বিশ্লেষণও প্রকাশ করা হয়েছে। বিশ্লেষণে তিনি বলেন, ইসরাইলের যেকোন নিন্দা অবশ্যাম্ভাবীভাবে বাংলাদেশের মানুষের বড় অংশকেই খুশি করে। এর কারণ বাংলাদেশের মানুষ প্যালেস্টাইনিদের অধিকার প্রতিষ্ঠার পক্ষে। যেকোন রাজনৈতিক দলের জন্য ইসরাইলের নিন্দা তাই কিছু সুবিধা নিয়ে আসে।

‘কিন্তু, বিশেষ করে একের পর এক হত্যাকাণ্ডের তদন্তের বিষয়ে বাংলাদেশ সরকার এখন আন্তর্জাতিকভাবে কিছু সমালোচনামূলক প্রশ্নের মুখোমুখি হচ্ছে,’ উল্লেখ করে ওয়ালিউর রহমান বলেন, এখন পর্যন্ত মাত্র একটি হত্যাকাণ্ডের বিচার হয়েছে।

তিনি বলেন: একদিকে বাংলাদেশ সরকার তার উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে মনে করছে। অন্যদিকে, ইসলামী জঙ্গি গোষ্ঠিগুলো তাদের শক্তি বাড়ানোর পাশাপাশি নিয়মিত যে জায়গায় আঘাত করছে সেটি হলো রাষ্ট্রের এক মূলভিত্তি- ধর্মনিরপেক্ষতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম-পুলিশ সুপার
শেয়ারTweetPin

সর্বশেষ

‘দুই থেকে তিন মাসে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে’

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে রোমেনা আফাজ: বনহরের স্রষ্টাকে নতুন করে স্মরণ

জুলাই ১৮, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ৫ হাজার ছাড়াল

জুলাই ১৮, ২০২৬

ঝালকাঠিতে ভাড়া বাসা থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

জুলাই ১৮, ২০২৬

কর্ণফুলীর পানির উচ্চতা বৃদ্ধিতে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট উন্মুক্ত

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT