ভারতের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ধোনিদের দেওয়া ১৯৯ রানের টার্গেটে এরই মধ্যে টাইগাররা ৩ উইকেট ১শ’৫৭ রান তুলেছে ৩০ ওভার খেলে। ১৩ রান করে আউট হন তামিম ইকবাল। এরপর সৌম্য সরকার ৩৪ এবং লিটন দাস ৩৬ রান করে বিদায় নেন।
ব্যাট করছেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।
এর আগে টসে জিতে প্রথম ব্যাট করে ৪৫ ওভারে ২০০ রানে অলআউট হয় ভারত। আর বৃষ্টি আইনে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ১৯৯ রান।
ম্যাচে ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় বোলার হিসেবে অভিষেকে পর পর দু’ ম্যাচে ৫ টি সহ ৬ উইকেট নেওয়ার অনন্য কৃতিত্ব অর্জন করেছেন বাংলাদেশের নতুন সেনসেশন মুস্তাফিজুর রহমান।






