চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বচ্ছতার জন্য সাংবাদিকদের কোর্টে অবারিত প্রবেশ নিশ্চিত করতে হবে: প্রধান বিচারপতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, আদালত
A A

বিচার বিভাগের স্বচ্ছতার জন্য সাংবাদিকদের কোর্ট রুমে অবারিত প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

সুপ্রিম কোর্ট বিটে কর্মতর সাংবাদিকদের সংগঠন ল’রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) এর সুসজ্জিত কার্যালয়  উদ্বোধনের সময় বুধবার দুপুরে তিনি এ মন্তব্য করেন।

এসময় আদালত অঙ্গনে সাংবাদিকতার বিষয়ে তুরস্কের একটি সেমিনারের অভিজ্ঞতা তুলে ধরে বলেন: এখন সাংবাদিকতা খুবই গুরুত্বপূর্ণ। আমি তুরস্কের আঙ্কারা শহরে গিয়েছিলাম একটা সেমিনারে অংশগ্রহণ করতে। সেখানে একটা বিষয় ছিলো যে, বিচার বিভাগের স্বচ্ছতার (ট্রান্সপারেন্সির) জন্য সাংবাদিকদের কোর্ট রুমে অ্যালাউ করতে হবে। সুতরাং এটা এখন ইন্টারন্যাশনালি এস্টাবিলশড, যারা সাংবাদিক তাদের কোর্ট অঙ্গনে এবং কোর্ট রুমে অবারিত প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। বিচার বিভাগের স্বচ্ছতা এবং ট্রান্সপারেন্সির জন্য।

এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী ভবনের অবস্থিত এলআরএফ-এর সুসজ্জিত কার্যালয় উদ্বোধন করেন প্রধান বিচারপতি। এরপর এলআরএফ এর বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন তিনি।

বর্ণিল এ আয়োজনে উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড.মো.জাকির হোসেন, আপিল বিভাগের রেজিস্ট্রার বদরুল আলম ভূঁঞা, বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী, স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান,  হাইকোর্ট, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির, জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন, এলআরএফ এর সাবেক সভাপতি ফারুক কাজী,  স্বপন দাশ গুপ্ত, এম বদি-উজ-জামান, আশুতোষ সরকার এবং সাবেক সাধারণ সম্পাদক কাজী আব্দুল হান্নান, মাশহুদুল হক, ওয়াকিল আহমেদ হিরণ,  দিদারুল আলম,  আজিজুল ইসলাম পান্নু ও মনিরুজ্জামান মিশন। এলআরএফ এর সভাপতি সাঈদ আহমেদ খানের সভাপতিত্বে এ অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসান জাবেদ।

ট্যাগ: এলআরএফপ্রধান বিচারপতিসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিপিএল টি-টুয়েন্টি দেখা যাবে টিভিতে!

পরবর্তী

সেঞ্চুরি হাঁকিয়ে সাব্বিরের আস্থার প্রতিদান

পরবর্তী

সেঞ্চুরি হাঁকিয়ে সাব্বিরের আস্থার প্রতিদান

আসাদগেটে রাস্তায় গ্যাস লাইন লিকেজে বাসে আগুন

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT