চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপিল বিভাগে সাংবাদিক প্রবেশের অনুমতি চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৭ অপরাহ্ণ ২০, মে ২০২৬
- সেমি লিড, আদালত
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশের অনুমতি চেয়ে প্রধান বিচারপতির কাছে ফের চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)।

বুধবার (২০ মে) সকালে এসআরএফের সভাপতি মাসউদুর রহমান রানা ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, গত প্রায় চার মাস ধরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। ফলে সাংবাদিকরা সরাসরি এজলাস কক্ষে উপস্থিত থেকে বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ ও নির্ভুলভাবে সংবাদ সংগ্রহ করতে পারছেন না।

চিঠিতে উল্লেখ করা হয়, এর ফলে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পর্কে জনগণকে যথাযথ ও সঠিক তথ্য জানানো ব্যাহত হচ্ছে। বিচার বিভাগের স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনআস্থা বজায় রাখতে গণমাধ্যমের অবাধ ও দায়িত্বশীল উপস্থিতি গুরুত্বপূর্ণ বলেও এতে উল্লেখ করা হয়।

Banglabid

এসআরএফের ভাষ্য অনুযায়ী, এজলাস কক্ষে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহের সুযোগ না থাকলে তথ্যের ঘাটতি, বিভ্রান্তি কিংবা অসম্পূর্ণ সংবাদ পরিবেশনের আশঙ্কা তৈরি হয়, যা বিচার বিভাগের ভাবমূর্তির জন্যও অনুকূল নয়।

চিঠিতে আরও বলা হয়, এ বিষয়ে এর আগেও সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে লিখিত আবেদন জানানো হয়েছিল। পাশাপাশি সাংবাদিকরা শান্তিপূর্ণ মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিতের দাবি জানিয়েছেন। তবে এখনো এ বিষয়ে কার্যকর কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।

ঈদুল আজহার পর থেকে আপিল বিভাগের এজলাস কক্ষে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়ার জন্য প্রধান বিচারপতির সদয় নির্দেশনা কামনা করা হয়েছে চিঠিতে। একইসঙ্গে অপসাংবাদিকতা রোধে এসআরএফ সব ধরনের সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করা হয়।

Reneta

চিঠিটি গ্রহণ করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। এ সময় এসআরএফের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসআরএফচিঠিপ্রধান বিচারপতিপ্রবেশের অনুমতিসুপ্রিম কোর্টসুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম
শেয়ারTweetPin

সর্বশেষ

মালদিনি জানালেন, ইতালির একাদশ সাজিয়েও কেন দায়িত্ব নিলেন না পেপ গার্দিওলা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

হাসিনা দেশের অর্থনীতি শূন্যের কোটায় নিয়ে গেছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

আগস্ট ১১, ২০২৬
ছবি: টুকসার ঘোষণাপত্র প্রকাশ উপলক্ষে প্রেস ব্রিফিং।

টুকসার ঘোষণাপত্র প্রকাশ: শ্রম অভিবাসন ব্যবস্থার কার্যকর সংস্কারের আহ্বান

আগস্ট ১১, ২০২৬

এসএসসিতে ফল বিপর্যয়, একাদশে অর্ধেকের বেশি আসন ফাঁকা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

তোমার পরিশ্রম, তোমার স্বপ্ন, এসবের কোনো নম্বর হয় না: শিক্ষামন্ত্রী

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT