ফুটবল

স্পেন ম্যাচে করোনায় পেরিসিচকে হারাল ক্রোয়েশিয়া

ক্রোয়েশিয়া ফুটবল খেলোয়াড় গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রোয়েশিয়া দলের ফুটবল খেলোয়াড় গোলের পর উল্লাস করছে, মাঠে আনন্দের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

পরেরদিন শেষ ষোলোয় স্পেনের বিপক্ষে খেলা। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কোয়ার্টারের টিকেট কাটার লড়াইয়ে নামার আগেরদিন বিষণ্ণ করা সংবাদ এলো ক্রোয়েশিয়া ড্রেসিংরুমে। দলের বড় নাম ইভান পেরিসিচের করোনা টেস্টের ফল পজিটিভ এসেছে।

কোপেনহেগেনে ইউরোর নকআউটের লড়াইয়ে সোমবার বাংলাদেশ সময় রাত ১০টায় স্পেনের বিপক্ষে নামবে ক্রোয়েশিয়া। ম্যাচে পেরিসিচকে পাবে না গত বিশ্বকাপের রানার্সআপরা।

ক্রোয়েট ফুটবল এসোসিয়েশনের পক্ষে জানানো হয়েছে, দেহে করোনা শনাক্ত হওয়ার পর দ্রুতই পেরিসিচকে আইসোলেশনে নেয়া হয়েছে। ১০ দিন ঘরবন্দি থাকতে হবে তাকে। দলের অন্য কোনো খেলোয়াড়, কোচ বা কোচিংস্টাফের কারও ফল পজিটিভ আসেনি।

৩২ বছর বয়সী উইঙ্গার পেরিসিচ গ্রুপপর্বের তিন ম্যাচে দুটি গোল করেছেন। টানা চারটি মেজর টুর্নামেন্টে গোল করার কীর্তি গড়েছেন দেশের জার্সিতে। এমন একজন ভরসাকে নকআউটের ঠিক আগে হারানো ক্রোয়েটদের জন্য বড় ধাক্কাই।

বিষয়:ইউরো ২০২০ ইউরো-২০২১ করোনা করোনাভাইরাস পেরিসিচ স্পেন-ক্রোয়েশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…