পর্তুগালের সঙ্গে ড্র করার পরও স্পেনের সাবেক কোচ ভিসেন্তে দেল বস্ক বলছেন, এখনও বিশ্বকাপের ফেভারিট লা রোজারা। শেষ হাসির জন্য স্প্যানিশরা অন্যদের চেয়ে এগিয়ে বলেও মত তার।
ক্রিস্টিয়ানোর রোনালদোর হ্যাটট্রিকে নিজের প্রথম ম্যাচে পর্তুগিজদের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে স্পেন। তবে দেল বস্ক বলেছেন, রোনালদোদের চেয়ে পারফরম্যান্সে অনেক এগিয়ে ছিল স্প্যানিশরা। কোয়ালিটির দিক থেকেও তার দেশের খেলোয়াড়রা ভালো ছিলেন।
রুশ পত্রিকা স্পোর্ট এক্সপ্রেসে লেখা এক কলামে দেল বস্ক আরও বলেছেন, কোচ হুলেন লোপেতেগির বরখাস্তের কোনও প্রভাব যে দলে ছিল না, সেটা প্রথম মিনিট থেকেই বোঝা গেছে।
রিয়াল মাদ্রিদের সাবেক ট্যাকটিশিয়ান দেল বস্ক বলেন, বুদ্ধিমত্তা এবং পেশাদারিত্বের জন্যই রিয়ালের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত লোপেতেগি।








