স্পেনে বিয়ের বিপুল ব্যয়ভার বহন করতে না পেরে গণবিয়েতে অংশ নেওয়া নতুন কিছু নয়। সেই জন্য স্বল্প আয়ের মানুষের বিয়ের সুবিধার জন্য আয়োজন হয়েছে বিয়ে মেলা।
দেশটির অর্থনৈতিক মন্দাবস্থার কারণে চার্চে বিয়ে মেলার আয়োজন একটু ব্যতিক্রম। এই ব্যতিক্রমী আয়োজন হয়েছে স্পেনের রাজধানী মাদ্রিদের একটি চার্চে।
বয়স পার হয়ে যাওয়ার পরও শুধু অর্থনৈতিক কারণে যারা বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারছিলেন না তাদের জন্যই স্বল্প খরচে আয়োজন করা হয় এ মেলার।
যেখানে এক জোড়া দম্পতির বিয়ের জন্য যেখানে গুণতে হয় ২০-৩০ হাজার ইউরো। সেখানে ওই মেলার মধ্য দিয়ে মাত্র কয়েকশ ইউরো খরচ করে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন বেশ কয়েক দম্পতি।
স্বল্প আয়ের যুবক-যুবতীর জন্য এ ধরনের আরো মেলার আয়োজনের কথা জানিয়েছেন আয়োজকরা।






