চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পিনার হান্টের সেরা সিলেটের নাঈম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

ফেব্রুয়ারিতে শুরু হওয়া রবি খোঁজ দ্য নাম্বার ওয়ান স্পিনার ক্যাম্পেইন সোমবার শেষ হয়েছে। দশ হাজার প্রতিযোগীর মধ্যে নাম্বার ওয়ান স্পিনার হয়েছেন সিলেট বিভাগের গোলাপগঞ্জ উপজেলার নাঈম আহমেদ। ১৯ বছর বয়সী এই অফস্পিনার স্পিনার হান্ট ক্যাম্পেইন শুরুর আগে কখনও ক্রিকেট বল হাতে নেননি। ৬ ফুট উচ্চতার এই স্পিনারের আদর্শ ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

গোলাপগঞ্জের ইউনিটি ক্রিকেট ক্লাবে টেপ টেনিস বলে খেলতেন নাঈম। ওই ক্লাবের এক বড় ভাইয়ের মাধ্যমে একদিন আগে জানতে পারেন স্পিনার হান্টের খবর। রাতে লাইট জ্বালিয়ে প্রথমবার ক্রিকেট বলে অনুশীলন করেন।

সেরা হতে পেরে উচ্ছ্বসিত নাঈম বলেন, ‘স্পিনার হান্ট শুরুর একদিন আগে এলাকার এক বড় ভাইয়ের মাধ্যমে আমি এর খবর জানতে পারি। এ পর্যন্ত আসার পেছনে তাদের অবদান এবং আমার ক্লাবের অবদান সবচেয়ে বেশি। সাকিব (সাকিব আল হাসান) ভাইয়ের গ্রিপ ফলো করি। সাকিব ভাই তো বাঁহাতি এজন্য তার সবকিছু ফলো করার সুযোগ তেমন নেই। আমার আইডল রবিচন্দ্রন অশ্বিন।’

Banglabid

বোলিংয়ে ভ্যারিয়েশনের দিক থেকে সেরা হয়েছেন সিলেটের নাঈম হোসেন সাকিব। অ্যাকুরিসি ও কনসিসটেনসি দেখিয়ে সেরা হয়েছেন লেগস্পিনার রিসাত হোসেন।

সেরা ১০ বিজয়ীর মধ্যে লেগস্পিনার ৫ জন, বাঁহাতি স্পিনার ৩ জন ও চায়নাম্যান স্পিনার ২ জন। মেয়েদের বিভাগে সেরা স্পিনার হয়েছেন সুলতানা খাতুন। সুলতানা এর আগে প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশ নিয়েছেন। ফিজিক্যাল চ্যালেঞ্জড বিভাগে সেরা হয়েছেন মোহাম্মদ নাসিম।

বিজয়ীদের একাডেমির বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা হবে বলে জানান বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

Reneta

মিরপুরের বিসিবি একাডেমি মাঠে স্পিনার হান্টের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান রবি’র কর্মকর্তা, বিসিবি পরিচালক ও টেকনিক্যাল টিমের সদস্যরা। বিজয়ীদের ক্রেস্ট, সার্টিফিকেট ও প্রাইজমানির ডামি চেক তুলে দেন অতিথিরা।

সেরা দশ: নাঈম আহমেদ (নাম্বার ওয়ান স্পিনার), হাসান মুরাদ, নাইমুর রহমান নয়ন, সাদি মুহম্মদ, আখতার উজ্জামান, দিদার হোসেন, নাঈম হোসেন সাকিব, রিশাত হোসেন, রায়হান মোস্তফা, আশরাফুল কবির তানজিল।

নারী ক্যাটাগরি: সুলতানা খাতুন

ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্যাটাগরি: মোহাম্মদ নাসিম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিবি-রবি স্পিনার হান্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঐশীর ভবিষ্যৎ কী?

পরবর্তী

যুবকের চাই সেলফি, শচীনের চাই প্রতিজ্ঞা

পরবর্তী

যুবকের চাই সেলফি, শচীনের চাই প্রতিজ্ঞা

শাকিব খান ও অপু বিশ্বাস

অপুকে ​স্ত্রী হিসাবে মেনে নেবেন না শাকিব

সর্বশেষ

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT