চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্থানীয় সরকার নির্বাচনে গেলেও জাতীয় নির্বাচন বিষয়ে এখনও বিএনপির ‘না’

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৩:২৪ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৭
রাজনীতি
A A

স্থানীয় সরকার নির্বাচনে আগের মতো অংশগ্রহণ করার সিদ্ধান্তে বহাল থাকলেও জাতীয় নির্বাচনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনকালীন সহায়ক সরকার ছাড়া বিএনপি জাতীয় নির্বাচনে যাবে না।

রাজধানীর নয়া পল্টনে সোমবার (১৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপির সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন কমিশন গঠনের জন্য ১৩ দফা দিয়েছিল বিএনপি। সেখানে সহায়ক সরকারের প্রস্তাব ছিল, সহায়ক সরকারের জন্য আমরা রাষ্ট্রপতিকে প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তিনি যা করার করেছেন।এবার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য বলবো। তা না হলে প্রধানমন্ত্রীকে তার দায়ভার নিতে হবে। দেশের মানুষ প্রত্যাশা করে একটি নির্বাচনকালীন সহায়ক সরকার, এরকম সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না।

তবে স্থানীয় সরকার নির্বাচনে আগের মতোই অংশগ্রহণ থাকবে বলে জানান মহাসচিব। নতুন নির্বাচন কমিশনার বিষয়ে আবারও মির্জা ফখরুল বলেন, নতুন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার হওয়ার যোগ্য না। তিনি বিতর্কিত, দলীয় লোক।

পদ্মাসেতু বিষয়ে বিশ্বব্যাংক এর সাথে বিএনপিকেও ক্ষমা চাইতে হবে বলা হচ্ছে আওয়ামী লীগ থেকে এমন প্রশ্নে মির্জা ফখরুল উত্তেজিত হয়ে পড়েন। তিনি বলেন, এরকম কিছু তো শুনিনি যে, বিএনপিকে ক্ষমা চাইতে হবো। পদ্মাসেতু বিষয়ে বিএনপি কেন ক্ষমা চাইবে? চুক্তি বাতিল করেছে বিশ্বব্যাংক। আমরা তার বিরুদ্ধে রিয়েক্ট করেছি। দুর্নীতি শুধু বিশ্বব্যাংকে নয়, সর্বত্রই হচ্ছে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে সমাজে জ্ঞানের আলো কম, সেখানে যুক্তি থাকে না

পরবর্তী

‘খুব খারাপ করেনি বাংলাদেশ’

পরবর্তী

‘খুব খারাপ করেনি বাংলাদেশ’

নির্বাচন কমিশন গঠনের গেজেট বাতিল চেয়ে করা রিট খারিজ

সর্বশেষ

নেপালের বন্যায় গাছ আঁকড়ে শিশু, যেভাবে বেঁচে থাকার খবর পেলেন মা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যায় ভেসে যাওয়া সিন্দুক ভেঙে লাখ লাখ টাকা লুট, নেপালে আটক ২৯

আগস্ট ২৯, ২০২৬
প্রতিনিধির পাঠানো ছবি

কোটি টাকার দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে নেই শিক্ষার্থী, জঙ্গল-ঝোপে ‘ভূতের বাড়ি’ ভবন

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের প্রেসিডেন্ট র‍্যাঙ্কিং নিয়ে যত প্রশ্ন!

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT