চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রীর সাথে ঝগড়ার জেরে মা’কে কুপিয়ে হত্যা

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৭:২৫ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২১
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের উখিয়ায় ‘স্ত্রীর সঙ্গে ঝগড়ার’ জেরে ধারালো অস্ত্র দিয়ে সৎ মা’কে কুপিয়ে হত্যা করেছে সন্তান। ঘাতক সন্তান পলাতক রয়েছে।

শুক্রবার সকালে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় এ ঘটনাটি ঘটে বলে জানান উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ।

নিহত আনোয়ারা বেগম (৪০) একই এলাকার হোসেন আহমেদের দ্বিতীয় স্ত্রী।

খুনের ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ আলমগীর (২৫) তার বাবার প্রথম স্ত্রীর ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি সঞ্জুর মোরশেদ বলেন, মোহাম্মদ আলমগীরের স্ত্রীর সঙ্গে সৎ মা আনোয়ারা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ বিরাজ করছিল। এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তার (আলমগীর) স্ত্রীর সঙ্গে সৎ মায়ের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে।

“এর জেরে শুক্রবার সকালে আলমগীরের সঙ্গে সৎ মায়ের মধ্যে আবারও ঝগড়া লেগে যায়। দু’জনের তর্কাতর্কির এক পর্যায়ে সে (আলমগীর) ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলে আনোয়ারা নিহত হন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করা হয়।”

Reneta

ওসি বলেন, ধারালো অস্ত্রের আঘাতে আনোয়ারা বেগমের মাথা ও ঘাড়সহ শরীরের ৪/৫ টি জায়গায় ক্ষতের সৃষ্টি হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার (আনোয়ারা) মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে মোহাম্মদ আলমগীর পলাতক রয়েছে।

ওসি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাকে হত্যাহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

ফকল্যান্ড নিয়ে ‘রাজনৈতিক ব্যানার’ মাঠে, ফিফার শাস্তির শঙ্কায় আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬

জ্বালানি তেলের মজুত সক্ষমতা উন্নীত করতে ডিপো নির্মাণ

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT