চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রীর বিশ্বাস, যুদ্ধ জয় করেই ফিরবেন ইরফান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৯ অপরাহ্ণ ১০, মার্চ ২০১৮
বিনোদন
A A

বিরল রোগের খবর দেয়া টুইট করে ভক্তদের চিন্তায় ফেলে দিয়েছেন বলিউড অভিনেতা ইরফান খান ।

এরপর থেকে নানা অনুমান শুরু হয়েছে তাঁর রোগ নিয়ে। সামাজিক মাধ্যমে তাঁকে শুভকামনা জানিয়ে আরোগ্য লাভের জন্য প্রার্থনা করছেন বলিউডের তারকারা।

এর মাঝে গুজবও ছড়িয়েছিল ব্রেন ক্যান্সারে আক্রান্ত ইরফান মুম্বাইয়ের এক হাসপাতালে আছেন। কিন্তু, সে খবরের সত্যতা পাওয়া যায়নি। অবশেষে ইরফানকে নিয়ে ফেসবুকে বার্তা দিয়েছেন তাঁর স্ত্রী সুতপা সিকদার।

সুতপা ইরফানের সব ভক্তকে ধন্যবাদ জানিয়েছেন তাঁর স্বামীকে শুভকামনা জানানোর জন্য। একইসাথে ইরফানের মতো করেই আবারও অনুরোধ জানিয়েছেন স্বামীর অসুখ নিয়ে না জেনে কোন কথা না ছড়াতে। সুতপার ভাষায়, ‘আসুন, কী হয়েছে জানার জন্য আমরা নিজেদের মূল্যবান সময় ও শক্তির অপচয় না করি’।

নিজের সেরা বন্ধু, স্বামী ইরফান তাঁর কাছে যোদ্ধা, যে কি না যে কোন বাধা অতিক্রম করতে পারে বীরদর্পে। সবার টেলিফোন, বার্তায় সাড়া দিতে না পারার জন্য দুঃখও প্রকাশ করেছেন সুতপা। জীবনের বিজয়ের নাচে কিছুদিনের মধ্যেই তাঁর পরিবার সবার সাথে যোগ দেবেন বলে আশাবাদ ইরফানের স্ত্রীর।

এখন পর্যন্ত ইরফান খানের অসুস্থতার আসল কারণ জানা যায়নি। পরিচালক বিশাল ভরদ্বাজ বলেছিলেন, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যেতে পারেন ইরফান। তবে, সুতপা তাঁর বার্তায় এ বিষয়ে কিছু লেখেননি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরফান খান
শেয়ারTweetPin3

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT