চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রীকে ডাবল সেঞ্চুরি উৎসর্গ মুশফিকের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪১ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সিকান্দার রাজার ডেলিভারি স্কয়ারলেগে ঘুরিয়েই রানের জন্য ছুটলেন মুশফিক রহিম। ২০০ রানের ‘ম্যাজিক ফিগার’ স্পর্শ করে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন আকাশে। পরে ব্যাট রেখে, গ্লাভস খুলে দুই হাতের আঙুল জোড়া লাগিয়ে বানালেন ভালবাসার চিহ্ন। সেটি আবার ছোঁয়ালেন ঠোঁটেও।

দিনের খেলা শেষে রোমান্টিক উদযাপনের রহস্য খোলাসা করেছেন মুশফিক। জানান, এমন উদযাপনে ছিল স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডির প্রতি ভালবাসা ও কৃতজ্ঞতার প্রকাশ।

‘ডাবল সেঞ্চুরি আমার স্ত্রীকে উৎসর্গ করতে চাই। কারণ এটা অনেক স্পেশাল ছিল। ও আমাকে অনেকভাবে অনুপ্রাণিত করেছে। আর মিরপুরে আমার প্রথম (সেঞ্চুরি)। তাছাড়া সেই ২০১০ সালে দেশের মাটিতে সেঞ্চুরি করেছিলাম। সব মিলিয়ে আমি মনে করি অনেক বড় একটা মাইলফলক ছিল। চেষ্টা করবো যেন এই ধারাবাহিকতাটা থাকে।’

মুশফিক বিয়ের পিঁড়িতে বসেন ২০১৪ সালে। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথম সন্তানের বাবা হন তিনি। ছেলের নাম রেখেছেন মোহাম্মদ শাহরোজ রহিম মায়ান। মুশফিক জানান, স্ত্রী’র অনুপ্রেরণা আর সন্তানের মুখ এনে দিয়েছে অনাবিল সুখ। ব্যক্তিজীবনে ভালো থাকার প্রভাব তার খেলাতেও।

‘আজকের ডাবল সেঞ্চুরির জন্য আগে থেকেই পরিকল্পনা ছিল। যদি করতে পারি আমার সহধর্মীনিকে উৎসর্গ করবো। কারণ ওর অবদানটা অনেক বড় ব্যাপার। আপনারা হয়তো জানেন যে, আমি অনেক সময় মন খারাপ করে থাকি, এইটা করে থাকি, ওইটা করে থাকি। কিন্তু বিয়ের পরে এই জিনিসটায় অনেক বড় একটা সাহায্য হয়েছে।’

Reneta

‘আর বাচ্চা হওয়ার পরে তো এটা অসাধারণ। খেয়াল করলে দেখবেন, আমার মোবাইল ওয়ালপেপারেও ওর(মায়ান) ছবি। মানে, ওর একটু হাসি দেখলেই আমার মন ভালো হয়ে যায়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাদের হাতে আওয়ামী লীগের মনোনয়ন ভাগ্য?

পরবর্তী

আয়ারল্যান্ড ক্রিকেটের সম্প্রচারে বাংলাদেশের টিএসএম

পরবর্তী

আয়ারল্যান্ড ক্রিকেটের সম্প্রচারে বাংলাদেশের টিএসএম

গণভবনে সাকিব আল হাসানকে স্বাগত জানাচ্ছেন প্রধানমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনীতির মাঠে সাকিবের ‘গোল্ডেন ডাক’

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT