চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টোকস-রুটদের নিজস্ব বল, পানির বোতল ব্যবহার করতে হবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫২ পূর্বাহ্ণ ১৬, মে ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

আগামী সপ্তাহ থেকে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করতে যাচ্ছে ইংল্যান্ড। অনুশীলন সামনে রেখে একবক্স করে বল দেয়া হবে স্টোকস-ব্রডদের। কঠোরভাবে নিষেধ করা হয়েছে যেন কিছুতেই বলে লালা না লাগান ক্রিকেটাররা।

করোনাভাইরাসের কারণে জুলাই পর্যন্ত সমস্ত ক্রিকেটীয় কার্যক্রম বন্ধ রেখেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বৃহস্পতিবার এক ঘোষণায় চুক্তিতে থাকা ৩০ ক্রিকেটারকে অনুশীলনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। যাতে গ্রীষ্মে পরিস্থিতি ভালো হওয়া মাত্রই মাঠে নেমে পড়া যায়।

ঘোষণায় বলা হয়েছে সরকারী নীতিমালা মেনেই অনুশীলন করতে হবে ক্রিকেটারদের, ‘আমরা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। তাই সুপারমার্কেটে যাওয়ার চেয়ে অনুশীলনে ফেরাই ভালো। আমি বিষয়টা হাল্কাভাবে নিচ্ছি না, প্রতিবার বাইরে যাওয়া ঝুঁকির ব্যাপার।’

ইংলিশ পত্রিকা দ্য গার্ডিয়ানকে সাক্ষাৎকারে এমনই বলেছেন ইসিবির ক্রিকেট পরিচালক অ্যাশলে জাইলস। বলেছেন, ‘প্রত্যেকের নিজস্ব বল’ নীতিতে ক্রিকেটাররা দেশের ১১টি ভেন্যুতে অনুশীলন করবেন, যাতে সামাজিক দূরত্ব বজায় রাখা যায়।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিকেটাররা প্রত্যেকে একবক্স করে বল পাবেন। ব্যবহার করা না হলে বলগুলো সব কিট ব্যাগে থাকবে। আগামী বুধবার থেকে কোচদের সঙ্গে ব্যক্তিগত সেশন করতে পারবেন বোলাররা। ব্যাটসম্যানরা অনুশীলনে নামবেন দুই সপ্তাহ বাদে।

‘খেলোয়াড়দের নিজেদের গাড়িতে করে অনুশীলনে আসতে বলা হয়েছে এবং পরিষ্কার পানির বোতল চিহ্নিত করে রাখতে বলা হয়েছে। নিয়মিত হাত পরিষ্কার করতে হবে এবং বাসায় গিয়ে গোসল করতে হবে।’

Reneta

কোচ ও ফিজিওর তত্ত্বাবধানে নিয়মিত ক্রিকেটারদের তাপমাত্রা পরীক্ষা করা হবে। একমাত্র ফিজিও মাঠে পিপিই পরে থাকতে পারবেন। ব্যাটসম্যানরা অনুশীলনের সময় বল হাতে ধরতে পারবেন না, পা অথবা ব্যাট দিয়ে কোচের দিকে বল এগিয়ে দিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড ক্রিকেট দলজাইলসরুটলিড স্পোর্টসস্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT