চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টোকসের আনন্দ অশ্রু

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১:২২ পূর্বাহ্ণ ১৫, জুলাই ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

লন্ডন থেকে: জস বাটলার গ্লাভস হাতে মার্টিন গাপটিলের স্টাম্প ভাঙতেই বিশ্বকাপ জয়ের আনন্দে মাটিতে শুয়ে পড়লেন বেন স্টোকস। উদযাপন শেষে ড্রেসিংরুমের পথ ধরলেন আনন্দ অশ্রু মুছতে মুছতে।

শেষ ওভারে ১৪ রান নিয়ে ম্যাচ সমতায় আনা স্টোকসই ফাইনালের নায়ক। শিরোপা নির্ধারণী সুপার ওভারেও করেছেন দুর্দান্ত ব্যাটিং। বিশ্ব ক্রিকেটকে স্মরণীয় ফাইনাল উপহার দেয়ার মধ্যমণি স্টোকস।

ভিন্ন দৃশ্যের চিত্রায়ন নিউজিল্যান্ড শিবিরে। গাপটিল সুপার ওভারে শেষ বলে ২ রান নিতে পারলেই হতেন নায়ক। কিন্তু ১ রান পূর্ণ করে ফিরতে বড্ড দেরি করে ফেললেন। প্রথমে টাই ম্যাচেও বাউন্ডারির কাছে থেকে লম্বা এক থ্রোতে শেষ ওভারে দিয়েছিলেন বাড়তি চার রান। সব পুষিয়ে দেয়ার সুযোগ হারিয়ে মূর্তি হয়ে দাঁড়িয়ে রইলেন লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের ‍সবুজ চত্বরে। স্টার স্পোর্টসের ক্যামেরার লেন্স তার মুখে।

Banglabid

চোখে অশ্রুজল নেই, তবে একদৃষ্টিতে নীরব হয়ে তাকিয়ে থাকাই বলে দেয় মনের ভাষা। অসাধারণ এক থ্রো’তে মহেন্দ্র সিং ধোনিকে রানআউট করে নিউজিল্যান্ডকে সেমিফাইনালে টেনে তোলা গাপটিল বিশ্বকাপ ট্রফিটা ফেলে দিলেন ১ বলে ২ রানের সমীকরণ মেলাতে না পারে। তাতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল ইংলিশদের।

লর্ডস ক্রিকেট গ্রাউন্ড থেকে খুব দূরে নয় ট্রাফালগার স্কয়ার। লন্ডনের সাধারণ মানুষের মিলনস্থল এটি। রোববার জায়ান্ট স্ক্রিনে চোখ রাখতে সেখানে নামে মানুষের ঢল। বিশ্বকাপ জয় নিশ্চিত হতেই উৎসব ছড়িয়ে গেছে পুরো দেশেই। পূর্বসূরিদের তিনবার ফাইনাল হারের বেদনা পুষিয়ে দিয়েছে ইয়ন মরগানের দল। ক্রিকেটে জনক হয়ে থাকার গৌরব তাতে পেল পূর্ণতা, শিরোপা দিয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯বেন স্টোকস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ম্যারাথন ফাইনালে ফেদেরারকে হারিয়ে মুকুট জোকোভিচের

পরবর্তী

‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ উইলিয়ামসন

পরবর্তী

‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ উইলিয়ামসন

ইতিহাসের সেরা ফাইনালে বিশ্বকাপের সমাপ্তি

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT