আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে স্টিল-অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক আরোপ

যুক্তরাষ্ট্রে স্টিল-অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক আরোপ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কানাডা ও মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।

বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী উইলবুর রোজ এ ঘোষণা দেন। শুক্রবার মধ্যরাত থেকে এই বাড়তি শুল্কের বিষয়টি কার্যকর হবে।

বাণিজ্যমন্ত্রী উইলবুর রোজ টেলিফোন ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, আমদানিকৃত স্টিলের ওপর ২৫ ভাগ এবং অ্যালুমিনিয়ামের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

শুল্ক আরোপের পাশাপাশি ইউরোপ, কানাডা ও মেক্সিকোর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও জানান উইলবুর রোজ।

বিষয়:ইউরোপীয় ইউনিয়ন কানাডা মেক্সিকো যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…