শিল্প সাহিত্য

স্টার প্লাস অ্যাওয়ার্ড পাচ্ছেন ফেরদৌস আরা ও রাজু আলীম

Ferdous Ara and Raju Alim receive Star Plus Award, smiling and happy. Channel i News - চ্যানেল আই নিউজ

Ferdous Ara and Raju Alim at an award ceremony, celebrating their achievement with joyful expressions. Channel i News – চ্যানেল আই নিউজ

‘স্টার প্লাস কমিউনিকেশন অ্যাওয়ার্ড-২০২১’ পাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা ও মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীম।

পেশাগতভাবে সংগীত জীবনের ৪৮ বছর অতিক্রম করছেন দেশের প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা। দীর্ঘ চার যুগের এ পথচলাকে শ্রদ্ধা জানিয়ে তাকে বিশেষ সম্মাননায় ভূষিত করছে স্টার প্লাস কমিউনিকেশন নামে একটি প্রতিষ্ঠান।

এই সময়ে মিডিয়ায় আলোচিত নাম কবি, সাংবাদিক, উপস্থাপক, টিভি প্রযোজক ও চলচ্চিত্র পরিচালক রাজু আলীম। সংস্কৃতির বিভিন্ন শাখায় কাজ করছেন তিনি। সময়, শ্রম আর মেধা দিয়ে হয়ে উঠেছেন তরুণদের অনুপ্রেরণা।

প্রতিভাধর এ লেখক, কবি, সাংবাদিক, পরিচালক ও প্রযোজককে বছরের সেরা ‘মিডিয়া ব্যক্তিত্ব’ সম্মাননায় সম্মানিত করলো স্টার প্লাস কমিউনিকেশন। দীর্ঘদিন ধরে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সংস্কৃতি অঙ্গনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ দেশ বরেণ্য শিল্পীদের সম্মানিত করে আসছে স্টার প্লাস কমিউনিকেশন।

এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে ১৪ জন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। অভিনয়ে সেরার পুরস্কার পাচ্ছেন অভিনেতা ও মডেল জিয়াউল ফারুক অপূর্ব। সংগীতে অনবদ্য অবদানের জন্য উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, কাহিনীকার গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে দিঘি আনোয়ার, সংবাদ পাঠে সেরার পুরস্কার পাচ্ছেন এশিয়ান টিভির সংবাদ পাঠক সারা মাহজাবীন, উপস্থাপনায় পুরস্কার পাচ্ছেন চ্যানেল আইয়ের সানজিদা পারভীন, তরুণ পুরস্কার পাচ্ছেন আলমগীল হোসেন, সমাজসেবায় মোসাদ্দেক হোসেন, সাংবাদিকতায় ফয়জুল্লাহ সাঈদ, বিনোদন সাংবাদিকতায় সম্মাননা পাচ্ছেন যুগান্তরের এফআই দীপু।

এছাড়াও শাফিয়া হক পিউ (এনটিভি), তিথি কবির (মডেল), মন্দিরা চক্রবর্তী (নৃত্য) এবং সানজিদা মাহমুদ নন্দিতা (সংগীত)- পাচ্ছেন জুরি অ্যাওয়ার্ড।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে ঘিরে জমকালো আয়োজন করা হয়েছে। ২৯ জানুয়ারি হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বসছে স্টার প্লাস কমিউনিকেশন অ্যাওয়ার্ড-২০২১ এর আসর। আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড-এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব একুশে পদক প্রাপ্ত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার ও বাংলাদেশ টেলিভিশনের সাবেক অনুষ্ঠান অধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ। সভাপতিত্ব করবেন স্টার প্লাস কমিউনিকেশন-এর উপদেষ্টা ও আইডল গ্রুপ এর চেয়ারম্যান এ. কে. এম. নজরুল ইসলাম।

বিষয়:রাজু আলীম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…