সম্প্রতি হয়ে গেল ‘গ্লোবালব্রান্ডস বাংলাদেশ এচিভার্স এওয়ায়ার্ড ২০২৫’। ঢাকাস্থ চিনমৈত্রী মিলনায়তনে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড.আসাদুজ্জামান রিপন।
গ্লোবালব্র্যান্ডস এর প্রেসিডেন্ট, মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র পরিচালক ড.মতিন রহমান ও গুণী অভিনেতা আজিজুল হাকিম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডার শাহরিয়ার স্বপন। জমকালো এই আয়োজনে সংগীত, নৃত্য ও বর্ণিল ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য তারকা, কর্পোরেট ব্যক্তিত্ব, সমাজকর্মী এবং যোগাযোগ ও গণমাধ্যমের ব্যক্তিবর্গ ।
বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পান আজাদ আবুল কালাম, চঞ্চল চৌধুরী, রুনা খান, সিয়াম আহমেদ, ভাবনা, নাবিলা, তানজিন তিশা, তমা মির্জা, জিশান কিংশুক হক, বারিশা হক, চ্যানেল আইয়ের এজিএম অনন্যা রুমা, উপস্থাপক সামান্তা ইসলাম রিমো, সাংবাদিক অনিন্দ্য মামুন প্রমুখ।








