চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টার্লিংয়ের হ্যাটট্রিকে উড়ন্ত ম্যানসিটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২১ পূর্বাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটি ফুটবল দলের খেলোয়াড়রা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। রাহিম স্টার্লিংয়ের হ্যাট্রিকে নরউইচ সিটিকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে ট্রফি ধরে রাখার পথেই আছে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা।

এই নিয়ে সর্বশেষ ২০ ম্যাচের ১৮টিতে জয় নিয়ে মাঠ ছাড়ল পেপ গার্দিওলার শিষ্যরা।

ম্যানচেস্টার সিটি ২৫ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে বাকি দলগুলোর ধরাছোঁয়ার বাইরে আছে ম্যানসিটি। দুই ম্যাচ কম খেলে দুই নম্বরে থাকা লিভারপুলের পয়েন্ট ৫১। ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়া চেলসি ২৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে।

Banglabid

শনিবার রাতে নরউইচের মাঠে হওয়া ম্যাচের ৩১ মিনিটে গোলের খাতা খোলেন স্টার্লিং। সতীর্থ কাইল ওয়াকারের ক্রসে বল পেয়ে ২৭ বছর বয়সী ইংল্যান্ডের ফুটবলার বাঁ প্রান্ত থেকে কোণাকুণি শট নিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন।

বিরতির খানিক পর ব্যবধান দ্বিগুণ করেন ফিল ফোডেন। ৪৮ মিনিটের সময় তার নেয়া ডান পায়ের শট গোললাইন পেরিয়ে যায়।

৭০ মিনিটে কর্নার কিক থেকে বল পেয়ে হেড করেন রুবেন দিয়াস। এরপর মাথা ছুঁইয়ে বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন স্টার্লিং।

Reneta

খেলার শেষদিকে ডি বক্সের ভেতর লিয়াম ডেলাপকে ফাউল করা হলে রেফারি সিটির পক্ষে পেনাল্টির বাঁশি বাজান। নির্ধারিত সময়ের শেষ মিনিটে স্টার্লিংয়ের নেয়া শট নরউইচ গোলরক্ষক প্রতিহত করেন। তবে ফিরতি বলে বাঁ পায়ের শটে নিশানাভেদ করে স্টার্লিং ঠিকই তার হ্যাট্রিক পূর্ণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলইংলিশ প্রিমিয়ার লিগম্যানচেস্টার সিটিম্যানসিটিলিড স্পোর্টসস্টার্লিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একদিনে সবচেয়ে বেশি সংক্রমণ রাশিয়ায়

পরবর্তী

জেমি সিডন্স করোনায় আক্রান্ত

পরবর্তী
জেমি সিডন্স ক্রিকেট কোচ, মুখে মাস্ক ও ক্যাপ পরে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জেমি সিডন্স করোনায় আক্রান্ত

পারিবারিক আদালতে দুই শিশুর জন্য মা ও পরিবারের সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই শিশু থাকবে মায়ের কাছে: পারিবারিক আদালতে বিষয়টি নিষ্পত্তির নির্দেশ

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT