চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টার্টআপ বাংলাদেশের অ্যাকসেলেটার ও ল্যাব উদ্বোধন করলেন জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৯ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বৃহস্পতিবার আইসিটি টাওয়ারে স্থাপিত স্টার্টআপ বাংলাদেশের অ্যাকসেলেটার ও দু’টি ল্যাব উদ্বোধন করেছেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এই স্টার্টআপ বাংলাদেশের অ্যাকসেলেটার ও ল্যাব স্থাপন করেছে।

বৃহস্পতিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এটি হলো বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মানের সফটওয়্যারের কোয়ালিটি টেস্টিং ও সার্টিফিকেশন সেন্টার এবং আগামী ২০২১ এর মধ্যে দেশে ১ হাজার উদ্ভাবনী পণ্য বা সেবা সৃষ্টির উদ্দেশ্যে স্টার্টআপদের জন্য সরকারের প্রথম অ্যাকসেলেরেটর এবং কম্পিউটার ইন্সিডেন্ট রেসপন্স টিম ল্যাব।

অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জুনেয়া আজিজ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেবসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সফটওয়্যারের কোয়ালিটি টেস্টিং ও সার্টিফিকেশন সেন্টার স্থাপনের মাধ্যমে দেশের সরকারি পর্যায়ে উন্নয়ন ও ক্রয়কৃত সফটওয়্যার, মোবাইল এ্যাপস, কম্পিউটার হার্ডওয়্যার ইত্যাদির মান পরীক্ষা করার সুযোগ সৃষ্টি হয়েছে। এ সেন্টারে সফটওয়্যার ও হার্ডওয়্যার পরীক্ষা করার জন্য আন্তর্জাতিক মানের টেস্টিং সফটওয়্যার রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, স্টার্টআপ বাংলাদেশ-আইডিয়া প্রকল্প এই অ্যাকসেলেরেটর বাস্তবায়ন করেছে, যা ঢাকার আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের ১৫ তলায় অবস্থিত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সজীব ওয়াজেদ জয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT