অন্যান্য

স্কুলে অভিযোগ বাক্স

স্কুলে অভিযোগ বাক্স

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়ামারা গ্রামের গোহাইলবারী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অভিযোগ বা সমস্যার কথা শুনতে অভিযোগ বাক্সের ব্যবস্থা করেছে গ্রামের একটি বেসরকারি উচ্চ বিদ্যালয়।

ছাত্রীদের বিরক্ত করা ও নির্দিষ্ট শিক্ষকের কাছে কোচিং না করার জন্য শিক্ষকের দুর্ব্যবহারসহ নানা অভিযোগ উঠে এসেছে শিক্ষার্থীদের দেওয়া চিরকুটে।

শিক্ষার্থীদের নানা অভিযোগ থাকায় স্কুলের বিভিন্ন জায়গায় অভিযোগ বাক্স বসানোর ব্যবস্থা করা হয়। শিক্ষার্থীরা বলছেন, এ বিদ্যালয় থেকে অভিযোগ বাক্স করায় তাদের জন্য অনেক ভালো হয়েছে। তাদের সকল সমস্যার সমাধান ও দিচ্ছেন শিক্ষকরা।

শিক্ষকরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো সমস্যা তৈরি হলে তার সব কিছুই শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া অভিযোগের মাধ্যমে জানা যায়।

স্কুলটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম আহমেদ বলেন, কোনো শিক্ষার্থীর যদি অপ্রাপ্ত বয়সে পরিবার বিয়ের ব্যবস্থা করে তাহলে তারা সরাসরি আমাকে জানান, কিংবা কোনো সহপাঠী উতক্ত্য করলেও তারা ফোনে আমাকে জানায়। অভিযোগ বাক্সের চিঠি সকলে শিক্ষার্থীর সামনে খোলা হয় এবং পড়ে শুনানো হয়। সেই অনুযায়ী একটা শৃঙ্খলাও চলে এসেছে স্কুলটিতে।

স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সোহরাব হোসেন জানান, অভিযোগ বাক্স চালু হওয়ার পর থেকে স্কুলটিতে ঝামেলা ও গণ্ডগোলও কমে গেছে।

১৯৬৮ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের শিক্ষার্থী এখন এক হাজার চারশ’ ষাট জন।

ব্যবস্থাপনা কমিটি নিয়ে সমস্যা হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সবার সম্মতিতে ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। গ্রামের স্কুল হলেও মাত্র দু’মাসেই স্কুলের অনেক আধুনিকায়ন করেছে বর্তমান ব্যবস্থাপনা কমিটি।

বিষয়:মির্জাপুর স্কুলে অভিযোগ বাক্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…