চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কটল্যান্ডকেও হারিয়ে দিলো নামিবিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০০ পূর্বাহ্ণ ২৮, অক্টোবর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

বাছাইয়ে বাংলাদেশকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসা স্কটল্যান্ডকে সুপার টুয়েলভে হারিয়ে দিয়েছে নামিবিয়া। ৪ উইকেটের জয় দিয়ে মূলপর্ব শুরু করেছে বাছাইয়ে নেদারল্যান্ডস-আয়ারল্যান্ডকে হারিয়ে আসা দলটি।

বুধবার আবুধাবিতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে স্কটিশদের ৮ উইকেটে কেবল ১০৯ পর্যন্ত যেতে দেয় নামিবিয়া। জবাব দিতে নেমে ৬ উইকেট হারিয়ে ৫ বল অক্ষত রেখে জয়ে নোঙর ফেলে।

ক্রিজে এসে স্কটল্যান্ডের প্রথম তিন ব্যাটারই রানের খাতা খুলতে পারেননি। প্রথম ওভারে চার বলের মধ্যে ৩ উইকেট তুলে নেন নামিবিয়ার ট্রাম্পেলমান। সেই ধাক্কা আর কাটিয়ে ওঠা হয়নি প্রতিপক্ষের।

ম্যাথিউ ক্রস ১৯, ক্রিস গ্রেভসের ২৫ রানের সঙ্গে মিচেল লিয়াস্কের ৪৪ রান যদিও শতক পার করিয়ে দেয় স্কটিশদের। ৪ চার ও ২ ছয়ে ২৭ বলের অবদান লিয়াস্কের।

রুবেন ট্রাম্পেলমান ৪ ওভারে মাত্র ১৭ রানে ৩ উইকেট নিয়েছেন। জেন ফ্রেইলিংক ছিলেন আরও কিপ্টে, ৪ ওভারে মাত্র ১০ রানে ২ উইকেট তার। জে জে স্মিট ২০ রানে ও ডেভিড ওয়াইস ২২ রানে একটি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে নামিবিয়াকে ভালো শুরু দেন দুই ওপেনার। ক্রেইগ উইলিয়াম ২৩, মিচেল ফন লিনগেন ১৮ করে যান। দ্রুত কয়েকটি উইকেট হারানোর পর ওয়াইসের ১৬ ও স্মিটের ২৩ বলে অপরাজিত ৩২ রানে আসে জয়েরক্ষণ। স্মিট ২টি করে চার-ছক্কায় সকল বিপদের আভাস কাটিয়ে দেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফেরি দুর্ঘটনায় উদ্ধার অভিযান স্থগিত, তদন্ত কমিটি গঠন

পরবর্তী

কোম্যানকে বরখাস্তই করল বার্সা

পরবর্তী

কোম্যানকে বরখাস্তই করল বার্সা

হিরোশিমায় পারমাণবিক হামলায় বেঁচে যাওয়া নারীর মৃত্যু

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT