বাংলাদেশ

সৌদি সরকারের ই-হজ ব্যবস্থাপনা জটিলতার কারণে সমস্যায় বাংলাদেশ

সৌদি সরকারের ই-হজ ব্যবস্থাপনা জটিলতার কারণে সমস্যায় বাংলাদেশ

মক্কা থেকে এম ওয়াই আলাউদ্দিন: সবকিছু ঠিকঠাক থাকলে আর মাত্র ১১ দিন পর বাংলাদেশি হাজিদের হজ ফ্লাইট শুরু। সৌদি সরকারের ই-হজ ব্যবস্থাপনা জটিলতার কারণে নির্ধারিত সময়ে মক্কায় এসেও বাড়ি ভাড়া সম্পন্ন করতে পারছে না বাংলাদেশের বেসরকারি এজেন্সিগুলো।

হজ নিয়ে বাংলাদেশের সার্বিক ব্যবস্থাপনা সম্পন্ন হলেও সৌদি সরকারের ডিজিটাল ই-হজ সিস্টেমের ত্রুটির কারণে নির্ধারিত সময়ের মধ্যেও মক্কায় হাজিদের বাড়ি ভাড়া আর মিনা ও আরাফাত ময়দানে খাবারের ব্যবস্থা হয়নি।

তাই সময়মতো মোফা অর্থাৎ ভিসা না হলে হাজিরা সৌদি আরবে আসতে পারবেন কিনা, এ নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে মক্কায় অবস্থানরত বাংলাদেশের ৫শ’ ৯৮টি বেসরকারি হজ এজেন্সি।

সমস্যা সমাধানে করণীয় নিয়ে এজেন্সি প্রতিনিধিদের সঙ্গে শুক্রবার রাতে বৈঠক করেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-হাব।

তবে ই-হজ ব্যবস্থাপনায় সৃষ্ট সমস্যা অচিরেই সমাধান হবে বলে মনে করছেন মক্কায় বাংলাদেশ হজ মিশন।

বিস্তারিত ভিডিও রিপোর্টে:

বিষয়:হজ হজ এজেন্সি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…