চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি রাজপরিবারের প্রভাবশালী তিন সদস্য আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২০
আন্তর্জাতিক
A A
সৌদি

সৌদি আরবে রাজপরিবারের তিন সিনিয়র সদস্যকে আটক করা হয়েছে। এদের মধ্যে বাদশাহ সালমানের ভাইও আছেন। কিন্তু কেন তাদের আটক করা হয়েছে সেটার কারণ এখনও ব্যাখ্যা করা হয়নি।

তিনজনের দু’জন খুবই প্রভাব বিস্তারকারী ব্যক্তি। অনেকে এই আটকের ঘটনাকে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ক্ষমতাকে আরও শক্ত করার পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন।

এর আগে ২০১৭ সালে যুবরাজের সালমানের আদেশে বেশ কিছু সৌদি রাজ ব্যক্তিত্ব, মন্ত্রী ও ব্যবসায়ীকে রিয়াদের রিৎজ-কার্লটন হোটেলে আটক করা হয়।

মোহাম্মদ বিন সালমানকে ২০১৬ সালে তার বাবা যুবরাজ ঘোষণা করেন। সৌদির এই শাসক বেশ সমালোচিত ব্যক্তি।

ওয়াল স্ট্রিট জার্নালে প্রথম এই আটকের খবর প্রকাশ হয়। সেখানে বলা হয়, শুক্রবার সকালে তাদের আটক করা হয়েছে। আটক তিনজনের একজন আহমেদ বিন আব্দুল আজিজ, সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ এবং চাচাতো ভাই প্রিন্স নওয়াফ বিন নায়েফ।

মোহাম্মদ বিন নায়েফ সৌদির ইন্টেরিয়র মিনিস্টার ছিলেন। ২০১৭ সালে মোহাম্মদ বিন সালমান তাকে দায়িত্ব থেকে সরিয়ে গৃহবন্দী করেন। এর আগে তিনি মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের কাছের, এবং বিশ্বাসের সঙ্গী ছিলেন।

Reneta

৭৮ বছর বয়সী প্রিন্স আহমেদ বিন আব্দুল আজিজ রাজার একমাত্র জীবিত ভাই। ২০১৮ সালে তিনি লন্ডনের বিক্ষোভকারীদের কাছে যুবরাজকে নিয়ে সমালোচক মন্তব্য করেন। যদিও পরে তিনি বলেন, তিনি ভুল বুঝেছিলেন।

দু’জনেই সিংহাসনে বসতে যাওয়া ৩৪ বছর বয়সী যুবরাজের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, রক্ষীরা মাস্ক ও কালো পোশাক করে রাজবাড়িতে প্রবেশ করে, সবকিছু তন্নতন্ন করে সার্চ করে।

যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রবল রক্ষণশীল দেশটির অর্থনৈতিক ও সামাজিক পুনর্গঠনের কথা বলে ২০১৬ সালে আন্তর্জাতিক প্রশংসা অর্জন করেন। সেই সঙ্গেই অনেক অনেক স্ক্যান্ডালেও জড়িয়ে পড়েন তিনি। তার মধ্যে ২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে সৌদি সাংবাদিক খাশোগি হত্যা একটি।

ইয়েমেনের যুদ্ধ নিয়েও সমালোচিত হন তিনি। সেখানে সরকারপন্থীদের সমর্থন দেয় সৌদি, নারী অধিকার কর্মীদের সঙ্গে কঠোর ব্যবহার করা হয়। বর্তমানে করোনা ভাইরাসের বিস্তার রোধের পদক্ষেপ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে সৌদি আরব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আটকরাজপরিবারসৌদি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘৩২ যুগ্ম সচিবকে বয়স বা চাকরির মেয়াদ বিবেচনায় অবসরে পাঠানো হয়েছে’

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রযুক্তিগত ত্রুটিতে মোদির ভিডিও ব্লক, সরকারের কাছে ক্ষমা চাইল মেটা

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক চলছে

জুলাই ২৮, ২০২৬

বঙ্গভবনে প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জুলাই ২৮, ২০২৬

একই সিরিজে অভিনয় করবেন রোনালদো ও অঁরি

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT