চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি প্রবাসীদের দেশে আরো বিনিয়োগের আহ্বান

রুমী সাঈদ রুমী সাঈদ
৮:৪৬ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২০
প্রবাস সংবাদ
A A

বাংলাদেশে এখন বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে বলে উল্লেখ করে প্রবাসীদের দেশে আরো বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ।

সৌদি আরবের জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত এনআরবি ইনভেস্টমেন্ট কোম্পানী লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরবে বাংলাদেশি বিনিয়োগকারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দিন । বক্তব্য রাখেন রিয়াদ দূতাবাসের ইকনোমিক মিনিস্টার ড. আবুল হাসান, জেদ্দা কনস্যুলেটের শ্রম কাউন্সিলর মোঃ আমিনুল ইসলাম, কাউন্সিলর (ভিসা) মুজিবুর রহমান নেছমা গ্রুপের চীফ ফাইনান্সিয়াল অফিসার মোঃ আক্কাস মিয়া, রিপোর্টাস এসোসিয়েশনের সভাপতি এম,ওয়াই আলাউদ্দিন প্রমুখ।

সভা পরিচালনা করেন সিনিয়র কনসালটান্ট নাসির উদ্দিন সরকার। রাজধানী রিয়াদ দূতাবাসের ইকনোমিক মিনিস্টার ড. হাসান বাংলাদেশে বিনিয়োগ করতে এগিয়ে আশা সৌদি প্রবাসীদের সাধুবাদ জানিয়ে দূতাবাসের পক্ষ থেকে সব ধরণের সহায়তার প্রতিশ্রুতি প্রদান করেন। অনুষ্ঠানের সভাপতি সরকার ও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের তাদেরকে সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান।

আগামীতে দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি তথা সাধারণ মানুষের কল্যাণে সামাজিক ব্যবসার পরিকল্পনার কথা জানান নেছমা গ্রুপের চীফ ফিনান্সিয়াল অফিসার মোঃ আক্কাস মিয়া। বক্তারা তাদের বক্তব্যে নতুন কোম্পানির সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে বিশিষ্ট প্রবাসী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রবাসী
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT