চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে বোমা হামলা, আহত ৪

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০২০
- লিড নিউজ, আন্তর্জাতিক
A A

সৌদি আরবের জেদ্দায় প্রথম বিশ্বযুদ্ধে নিহত সেনাদের স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটেছে। শেষ খবর পর্যন্ত এতে চারজন আহত হয়েছে বলে জানা গেছে।

বুধবার স্থানীয় সময় সকালে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে আল-জাজিরা।

হামলার সময় সেখানে ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন বিবিসি।

আহতদের মধ্যে গ্রিসের একজন নাগরিক রয়েছেন।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রণালয়ের বরাতে বিবিসি বলছে, দেশটিতে প্রথম বিশ্বযুদ্ধের সময় নিহত অমুসলিম সেনাদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে ওই হামলার ঘটনা ঘটে। সেখানে একাধিক দেশের কনস্যুলেট উপস্থিত ছিলেন।

ফ্রান্স এ হামলাকে কাপুরুষোচিত এবং অযৌক্তিক আক্রমণ বলে এ ঘটনার নিন্দা জানিয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ফ্রান্স এই হামলার ঘটনার নিন্দা জানিয়েছে এবং দেশটিতে অবস্থানরত তার নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে। জেদ্দায় বসবাসরত ফ্রান্সের নাগরিকদের চলাফেরা এবং একত্রিত হওয়ার ক্ষেত্রে আরোও বেশি সতর্ক বলা হয়েছে।
তবে হামলা সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি। সৌদি কর্তৃপক্ষ বা তাদের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা থেকে এ বিষয়ে এখনো কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।
Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহত ৪
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্যার পানি নামতেই হবিগঞ্জে ফসল, মাছ ও প্রাণিসম্পদে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

জুলাই ১৭, ২০২৬

অসময়ে ফলছে ব্ল্যাক কুইন তরমুজ, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

জুলাই ১৭, ২০২৬

গ্রেপ্তারও হয়েছিলেন ভিনচিচ, কী আছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারির অন্ধকার অতীতে

জুলাই ১৭, ২০২৬

প্রচ্ছদ আঁকার স্বপ্নটা যেভাবে সত্যি হয়েছিল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপের গোল্ডেন বল বুটের দৌড়ে এগিয়ে মেসি, লড়াইয়ে আছেন এমবাপ্পেও

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT