চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে যুবলীগ সাধারণ সম্পাদকসহ ৪ জনকে কুপিয়েছে দুর্বৃত্তরা

সোহেল তালুকদার সোহেল তালুকদার
১০:৫১ পূর্বাহ্ণ ৩১, মে ২০২৩
- সেমি লিড, অপরাধ, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের ভূঞাপুর উপ‌জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সেলিমসহ তার তিন কর্মী‌কে কুপিয়ে আহত ক‌রেছে দুর্বৃত্তরা। আহতরা হলেন যুবলীগ কর্মী রতন তালুকদার, কানন ও বিজয়। গুরুত্বর আহত সে‌লিম‌কে উন্নত চি‌কিৎসার জন্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (৩০ মে) রাত ৮ টার দিকে ভূঞাপুর পৌর শহরের বীরহাটি কলেজ গেট এলাকায় তা‌দের উপর এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, বিকালে পৌরসভার বীরহা‌টি এলাকায় ভূঞাপুর বাইপাস সড়ক উদ্বোধন অনুষ্ঠা‌নের আ‌য়োজন করা হয়। সেখা‌নে কর্মী ও সমর্থক নি‌য়ে উপ‌স্থিত হয় উপ‌জেলা যুবলী‌গের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সেলিম। অনুষ্ঠা‌নে প্রধান অতিথি ছি‌লেন স্থানীয় সংসদ সদস‌্য ছোট ম‌নির। প‌রে অনুষ্ঠান শে‌ষে ফেরার প‌থে বীরহাটি কলেজগেট এলাকায় তা‌দের উপর হামলা ক‌রে দুর্বৃত্তরা। হামলায় সে‌লিমসহ চারজন নেতাকর্মী গুরুত্বর আহত হয়। প‌রে তা‌দের আহতবস্থায় উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্যকম‌প্লেক্সে ভ‌র্তি করা হয়। প‌রে সে‌লি‌মের অবস্থার অবন‌তি হ‌লে উন্নত চি‌কিৎসার জন‌্য তাকে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠানো হয়।

এদিকে এই ঘটনায় ভুঞাপু‌রে উত্তেজিত প‌রি‌স্থি‌তি বিরাজ কর‌ছে। আহত হওয়া‌কে কেন্দ্র ক‌রে যেকোন সময় বড় ধর‌ণের রক্তক্ষয়ী সংঘ‌র্ষের আশঙ্কা কর‌ছেন স্থানীয়রা।

উপ‌জেলা আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক জা‌হিদ আকন্দ জানান, সড়ক উদ্বোধন অনুষ্ঠা‌নে সে‌লিমসহ আমরা গি‌য়ে‌ছিলাম। অনুষ্ঠান থে‌কে ফেরার পথে তা‌দের উপর হামলার ঘটনা ঘ‌টেছে ব‌লে জে‌নে‌ছি। এই ঘটনায় বেশ ক‌য়েকজন আহত হ‌য়ে‌ছে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, দুর্বৃত্তদের হামলায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহত হয়েছে ব‌লে জানা গে‌ছে। ত‌বে কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে, তা জানা যায়নি। তদন্ত ক‌রে আইনগত ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহত ৪টাঙ্গাইলহামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই ২৭, ২০২৬

৩ শিক্ষাবিদকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য নিয়োগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

জুলাই ২৭, ২০২৬

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ালো সরকার

জুলাই ২৭, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ ‍চূড়ান্ত

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT