চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে এই প্রথম সব নারী ক্রু নিয়ে ফ্লাইট পরিচালনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪১ অপরাহ্ণ ২২, মে ২০২২
আন্তর্জাতিক, নারী
A A
সৌদি আরবে প্রথম সব নারী ক্রু নিয়ে ফ্লাইট পরিচালনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে এই প্রথম একটি ফ্লাইট পরিচালিত হয়েছে যার সকল ক্রু ছিলেন নারী। এই নারীদের বেশীরভাগই সৌদি নাগরিক। অপেক্ষাকৃত কম খরচের এয়ারলাইন ‘ফ্ল্যাডিল; এর একটি ডোমেস্টিক ফ্লাইট পরিচালনা করলেন নারী ক্রুরা।

এয়ারলাইনটি তাদের টুইটারে ঘোষণা দিয়ে বলেছে, ‘সৌদি এভিয়েশনের ইতিহাসে এই প্রথম ‘ফ্ল্যাডিল’ নারী ক্রুদের দিয়ে একটি ফ্লাইট পরিচালনা করেছে। এই ক্রুদের বেশীরভাগই সৌদি আরবের নাগরিক। এয়ারলাইনের নতুন উড়োজাহাজ এ৩২০ দিয়ে এ ফ্লাইট পরিচালনা করা হয়। ১১৭ নাম্বারের ফ্লাইটটি রিয়াদ থেকে জেদ্দায় যাত্রা করে।’

পুরুষশাষিত সৌদি আরবে অন্যান্য পেশার মতো এভিয়েশনেও নারীরা এবার তাদের যোগ্যতার সাক্ষর রাখলেন।

ফ্লাইট ১১৭ এর মোট ক্রু ছিলেন সাত জন। তাদের মধ্যে কো-পাইলট ইয়ারা জান এর বয়স মাত্র ২৩ বছর। তিনি সৌদি আরবের সবচেয়ে কম বয়সী নারী পাইলট।

আরব নিউজকে ইয়ারা জান জানান, এরকম একটি ঐতিহাসিক ফ্লাইটে অংশ নিতে পেরে তিনি খুবিই গর্বিত। তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিমান চালনা বিষয়ে শিক্ষা অর্জন করেছেন ২০১৯ সালে।  এক বছর আগে তিনি ফ্ল্যাডিল এয়ারলাইনে যোগ দেন।

সৌদি আরবে নারী পাইলট হিসেবে নিজের ভূমিকা কত গুত্বপূর্ণ, সে সম্পর্কে ইয়ারা জান খুব সচেতন। তিনি বলেছেন, “সৌদি আরবে উড়োজাহাজ চালানোর পেশাটি নারীদের জন্য নতুন হলেও আমাদের প্রজন্মের জন্য এটি অসম্ভব না। বিশেষ করে আমাদের দেশ এবং শ্রদ্ধেয় নেতারা যখন এ ধরণের পেশায় সমর্থন দিচ্ছেন। সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে অবদান রাখার সুযোগ পেলে আমি খুশি মনে এগিয়ে যাব।”

সাম্প্রতিক সময়ে সৌদি আরবে নারী পাইলটের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রথম সৌদি নারী পাইলট হানাদি জাকারিয়া আল-হিনদি। তিনি প্রথম নারী পাইলট হিসেবে বাণিজ্যিক ফ্লাইটের লাইসেন্স অর্জন করেন।  এর পরে আছেন রাবিয়া আল-রিফি। তিনি প্রথম সৌদি নারী যিনি সংযুক্ত আরব আমিরাত থেকে এয়ারবাস এ৩২০ চালিয়েছিলেন। আরেকজন উল্লেখযোগ্য পাইলট ইয়াসমিন আল-মিয়ামানি। তিনি সৌদি আরব থেকে পরিচালিত বাণিজ্যিক ফ্লাইটের কো পাইলট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ট্যাগ: এভিয়েশননারী পাইলটপ্লেনসৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তাজিন আহমেদ চলে যাওয়ার চার বছর

পরবর্তী

ঘরে মিলল মা ও দুই সন্তানের রক্তাক্ত মরদেহ

পরবর্তী
নরসিংদী রেলওয়ে স্টেশন সাইনবোর্ড, বাংলাদেশের একটি ট্রেন স্টেশন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরে মিলল মা ও দুই সন্তানের রক্তাক্ত মরদেহ

এমবাপে ২০২৫ সালের জন্য প্যারিস সেন্ট জার্মেইনের জার্সি হাতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

এমবাপে এখন সবচেয়ে দামি ফুটবলার

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

আগস্ট ৩১, ২০২৬

ব্রেন স্ট্রোকের পরেও যেভাবে স্বাভাবিক জীবনে ফিরেছেন রাহুল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুশইন-সীমান্ত হত্যা বন্ধে বিজিবি’কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৩১, ২০২৬

ডেঙ্গু কেড়ে নিলো স্ত্রীকে, শোকের মধ্যেই ড্রামারের হার্ট অ্যাটাক

আগস্ট ৩১, ২০২৬

সাড়ে ৪ ঘণ্টার ম্যারাথনে প্রথমবার প্রথম রাউন্ডেই বিদায় জোকোভিচের

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT