চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদিতে ফ্লাইট পরিচালনায় অনুমতি পেয়েছে বিমান

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
৫:৫৮ অপরাহ্ণ ১২, মার্চ ২০২২
অন্যান্য
A A

আগামী দুই বছরের জন্য সৌদিতে দেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনার জন্য আনুষ্ঠানিক অনুমতি (লাইসেন্স নবায়ন) পেয়েছে। সৌদি সরকারের আন্তর্জাতিক এয়ারলাইনস পরিচালনা কর্তৃপক্ষ জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন (গাকা) এ অনুমতি দেয়।

এতে ঢাকা-জেদ্দা, ঢাকা-মদিনা, ঢাকা-দাম্মাম এবং ঢাকা-রিয়াদ রুটে নির্বিঘ্নে ফ্লাইট পরিচালনা করতে পারবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

উল্লেখ্য, সৌদি সরকার নির্দেশিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিসিং এজেন্ট (জিএসএ) দুটোর পরিবর্তে একটি এজেন্সিকে নিয়োগ দেয়াকে কেন্দ্র করে জটিলতা সৃষ্টি হয়েছিল। এ কারণে সৌদি আরবে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনায়  অনিশ্চয়তা তৈরি হয়। ফলে প্রবাসীদের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল লাইসেন্স নবায়নের মাধ্যমে তা অবসান হয়েছে বলে জানিয়েছেন জেদ্দাস্থ বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিজিওনাল ম্যানেজার মোঃ শামসুল হুদা।

তিনি আরও বলেন, এখন থেকে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে বিমান।

তবে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করা বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সৌদি আরবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সংখ্যা আরও বাড়ানোর দাবি জানানো হয়েছে।

ফ্লাইট স্বল্পতার কারণে অনেক সময় টিকেট পাওয়া যায় না। যে কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক প্রবাসী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকেট না পাওয়ায় অন্য এয়ারলাইন্সে ভ্রমণ করতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিমানবিমান বাংলাদেশ এয়ারলাইন্সসৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বড় জয়ে টেবিলের শীর্ষে ভারত

পরবর্তী

ঢাকায় এসেছেন সানি লিওন

পরবর্তী

ঢাকায় এসেছেন সানি লিওন

করোনায় ৩ জনের মৃত্যু

সর্বশেষ

ডিসেম্বরে সরে দাঁড়ানোর আভাস দিলেন স্কালোনি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে হাম প্রতিরোধে টিকাদান ও গবেষণা সেমিনার

জুলাই ২০, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডায় প্রবাসীদের ফিফা বিশ্বকাপকে ঘিরে সম্প্রীতির মিলনমেলা

জুলাই ২০, ২০২৬

সন্ধ্যায় শরিক ও জোট নেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

জুলাই ২০, ২০২৬

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT