চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদিতে প্রথমবারের মতো নির্বাচনে নারীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৮ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

সৌদি আরবে প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন নারী ভোটাররা। আজ শনিবারের পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকারও প্রয়োগ করবেন তারা। সৌদি আরবের ইতিহাসে এ ঘটনা নজিরবিহীন।

দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ জানিয়েছে, মোট নিবন্ধিত নারী ভোটারের সংখ্যা প্রায় ১ লাখ ৩০ হাজার। যা সাড়ে ১৩ লাখ নিবন্ধিত পুরুষ ভোটারের সংখ্যার তুলনায় খুবই কম। তবে সংখ্যাকে গুরুত্ব না দিয়ে অংশগ্রহণটাকেই বড় করে দেখছেন সবাই।

সৌদির প্রথম নারী ভোটার হিসেবে নিবন্ধন করেন সালমা আল-রাশেদ। নিজের অনুভূতি প্রকাশ করতে করতে গিয়ে তিনি বিবিসিকে বলেন, ‘খুব ভালো লেগেছে। পরিবর্তন অনেক বড় একটি শব্দ। তবে আমাদের প্রতিনিধিত্ব করার সুযোগ রয়েছে, নির্বাচনটি তা-ই নিশ্চিত করে।’

শুধু ভোটদান নয়, এবারই প্রথম নির্বাচনে প্রার্থী হিসেবেও নারীরা প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছেন। দেশজুড়ে মোট ৫ হাজার ৯৩৮ জন পুরুষ প্রার্থীর বিপরীতে নারী প্রার্থীর সংখ্যা মোট ৯৭৮।

তবে নারী প্রতিদ্বন্দ্বীরা সরাসরি জনগণের সামনে আসার সুযোগ পাননি। প্রচারণার সময় তাদেরকে পর্দার আড়ালে থেকে প্রচারণার কাজ করতে হয়েছে, অথবা তাদের হয়ে কোনো পুরুষ প্রতিনিধি প্রচারণায় অংশ নিয়েছেন।

সৌদি সাম্রাজ্যে নির্বাচন একটি বিরল ঘটনা। ১৯৬৫ থেকে ২০০৫ সাল পর্যন্ত ৪০ বছরে একবারও কোনো ধরণের নির্বাচন হয়নি। এবারের নির্বাচনে দেশটির ইতিহাসে তৃতীয়বারের মতো জনগণ ভোট দিতে ভোটকেন্দ্রে যাবে।

Reneta

নারীদের নির্বাচনে অংশ নিতে দেওয়ার সিদ্ধান্ত প্রথম নেন প্রয়াত সৌদি বাদশাহ আবদুল্লাহ। ওই সময় তিনি বলেছিলেন, সৌদি নারীরা বিভিন্ন পদে উপযুক্ত মতামত ও পরামর্শ দিয়ে যোগ্যতার পরিচয় দিয়েছেন।

গত জানুয়ারিতে মৃত্যুর আগে তিনি ৩০ জন নারীকে দেশটির সর্বোচ্চ উপদেষ্টা পরিষদ সুরা কাউন্সিলে অন্তর্ভুক্ত করে যান।

বাদশাহ আবদুল্লাহর স্মৃতির প্রতি সম্মাননা হিসেবে তার সিদ্ধান্তের বাস্তবায়ন করা হচ্ছে।

শনিবারের নির্বাচনে প্রার্থীদের মোট ২ হাজার ১শ’টি আসনে লড়ার কথা। বাদশাহর নির্দেশে অতিরিক্ত ১ হাজার ৫০টি আসন যোগ করা হয়েছে। শনিবারের মধ্যেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচনসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT