চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদিতে নারীকর্মী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০১৯
নারী, প্রবাস সংবাদ
A A
সৌদি আরব-নারীকর্মী নির্যাতন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নারী গৃহকর্মী ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে ‘প্রবাসী নারী শ্রমিকের পাশে বাংলাদেশ’ এর ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনসমূহ ও অ্যাক্টিভিস্টদের উদ্যোগে একটি প্ল্যাটফরম।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় এই বিক্ষোভ মিছিল। মিছিলটি টিএসসি ও শাহবাগ হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এসে শেষ হয়।

পরে ৬ জনের একটি প্রতিনিধি দল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ১৩ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে।

স্মারকলিপির দাবিগুলো হলো:
১. অভিবাসী কর্মীর মানবিক মর্যাদা ও অধিকারের সুরক্ষায় প্রণীত আন্তর্জাতিক ঘোষণানীতি-সনদ-চুক্তি যে সকল রাষ্ট্র অনুসরণ করে না বা করবে না, সে সকল রাষ্ট্রে বাংলাদেশ থেকে অভিবাসী কর্মী প্রেরণ করা চলবে না এবং ওই সকল দেশের সাথে বিদ্যমান অভিবাসী কর্মী প্রেরণের সকল প্রকার সমঝোতা স্মারক, চুক্তি বাতিল করতে হবে;

২. বর্তমানে মধ্যপ্রাচ্যের যে সকল দেশে নারী অভিবাসী কর্মী প্রেরণ করা হয়েছে, সেখানে নারী অভিবাসী কর্মীদের শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন প্রতিরোধে বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট রাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদন ও বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে হবে;

৩. অনতিবিলম্বে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের যে সকল দেশে নারী অভিবাসী কর্মী পাঠানো হয়েছে, সে সকল দেশে কর্মরত নারী কর্মীদের নিয়োগকর্তার নাম, কর্মস্থলের ঠিকানাসহ নারীকর্মীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য পরীক্ষার তথ্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশসহ অভিবাসী কর্মীর পরিবারের কাছে নিয়মিত হালনাগাদ তথ্য প্রেরণ/প্রদানের জন্য হেল্প ডেস্ক চালু করতে হবে; সৌদি আরব-নারীকর্মী নির্যাতন

Reneta

৪. বাংলাদেশের যে সকল রিক্রুটিং এজেন্ট মধ্যপ্রাচ্যের দেশসমূহে উন্নত জীবনের প্রতিশ্রুতি ও প্রলোভন দিয়ে নারীকর্মীদের প্রেরণ করেছেন তাদের লাইসেন্স বাতিলসহ তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে;

৫. মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সাথে অভিবাসী কর্মীদের স্বার্থ রক্ষায় নিয়োজিত করতে কার্যকর পরিবীক্ষণ ও তত্ত্বাবধান ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে;

৬. অভিবাসী কর্মীর কর্মস্থলের নিরাপত্তার নিশ্চয়তা বিধানে দূতাবাস ও কনস্যুলেটে নিয়োজিত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের উচ্চপদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে প্রবাসে অবস্থানকারী নারীকর্মীদের কর্মস্থল পরিদর্শন, নিয়োগকর্তা ও অভিবাসী কর্মীদের সমন্বয়ে যৌথ সভা করে অভিবাসী কর্মীদের মানবিক মর্যাদা ও অধিকার সুরক্ষায় ঘোষিত আন্তজার্তিক মানদণ্ড বাস্তবায়ন করতে হবে;

৭. অভিবাসী কর্মীরা যে কোনো ধরনের বিরূপ পরিস্থিতির শিকার হলে বাংলাদেশী দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে তাৎক্ষণিক উদ্ধার, আবাসন, খাদ্যসহ আইনি সহায়তা প্রদান করতে হবে;

৮. নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত অভিবাসী কর্মীরা যাতে তাদের অধিকারের সুরক্ষায় সংশ্লিষ্ট দেশের আইনের আওতায় সহজেই মামলা করতে পারে এবং সংশ্লিষ্ট দেশে না থেকেও নিজ দেশ থেকে মামলার কার্যক্রম পরিচালনা করতে পারেন এমন সুযোগক্ষেত্র তৈরি করতে দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদন করতে হবে;

৯. এ যাবৎ নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণকারী অভিবাসী কর্মীদের মৃত্যুর জন্য দায়ি নিয়োগকর্তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দেশের আইনে শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণের জন্য আন্তর্জাতিক পর্যায়ে জনমত গড়ে তোলাসহ ভবিষ্যতে মর্যাদাপূর্ণ কর্মপরিবেশের নিশ্চয়তা বিধানে নির্যাতনকারী নিয়োগকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দ্বিপাক্ষিক চুক্তি না হওয়া পর্যন্ত নারী অভিবাসী কর্মী প্রেরণ বন্ধ রাখতে হবে; সৌদি আরব-নারীকর্মী নির্যাতন

১০. সরাসরি সরকারিভাবে নারী অভিবাসী কর্মী প্রেরণ নিশ্চিত করতে হবে;

১১. যে সকল নারী অভিবাসী কর্মী দেশে প্রত্যাবর্তন করেছেন তাদের আর্থিক, সামাজিক ও পারিবারিক পুনঃএকত্রীকরণের নিশ্চয়তায় কার্যকর প্রত্যাবর্তন ও পুনঃএকত্রীকরণ আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে;

১২. ইতোমধ্যে নির্যাতনের শিকার হয়ে যে সকল নারী কর্মী মৃত্যুবরণ করেছেন, আত্মহত্যায় বাধ্য হয়েছেন এমনকি দেশে ফিরে এসেছেন তাদের প্রত্যেকের পরিবারকে ২ কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ প্রদান করতে হবে;

১৩. নারী কর্মীদের শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের তথ্য জানার পরও দূতাবাসসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যে সকল কর্মকর্তা-কর্মচারী প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করেননি, বিভ্রান্তিকর বক্তব্য-বিবৃতি প্রদান করে নির্যাতনকারীর পক্ষাবলম্বন করেছেন, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৌদি আরবে নারী গৃহকর্মী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পোস্টমর্টেম ছাড়া ৩ বছরের ছোয়া মনিকে দাফনের আবেদন

পরবর্তী

দুই ডিএজি, এক এএজির পদে থাকা নিয়ে রুল

পরবর্তী
বেবি কেয়ার-ব্রেস্ট ফিডিং কর্নার

দুই ডিএজি, এক এএজির পদে থাকা নিয়ে রুল

ইন্দোরে রাতে ‘গোলাপি’ বলে কোহলিদের প্রস্তুতি

সর্বশেষ

সন্ধ্যায় শরিক ও জোট নেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

জুলাই ২০, ২০২৬

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT