চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোহানের অন্যরকম লাগছে

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৬:১৭ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

খুলনা থেকে: ক্ষীণ আশা নিয়ে নিজেদের মাঠে শেষ রাউন্ডে নেমেছিল সাউথ জোন। নর্থ জোনকে হারালেই চলত না, পেতে হত বোনাস পয়েন্ট। আবার প্রতিপক্ষ দলকেও দেয়া যাবে না বোনাস পয়েন্টের সুযোগ। সব সমীকরণ মিলিয়েই বিসিএলের ষষ্ঠ আসরের শিরোপা জিতেছে নুরুল হাসান সোহানের সাউথ জোন। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবার অধিনায়ক হয়েই শিরোপার স্বাদ। জানালেন, ভিন্ন এক অনুভূতি হচ্ছে তার।

‘অন্যরকম লাগছে। প্রিমিয়ার লিগেও এবার শেখ জামালের অধিনায়কত্ব করে রানার্সআপ হয়েছি। এক মৌসুমে এরকম দুইটা সাফল্যে খুব ভালো লাগছে। সিনিয়ররা যারা ছিলেন, অনেক সাহায্য করেছেন। উপভোগ করেছি।’

সোহান টিমমেট হিসেবে বিসিএলে পেয়েছেন আব্দুর রাজ্জাক, তুষার ইমরানদের মতো অভিজ্ঞদের। শেষ রাউন্ডে পেয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজাকেও। এত অভিজ্ঞদের পেয়ে মাঠের নেতৃত্বে তরুণ সোহান যে নির্ভারই থেকেছেন সেটি বলার অপেক্ষা রাখে না।

Banglabid

ম্যাচে মাত্র দুই পয়েন্ট পেয়েছে নর্থ জোন। সাউথ জিতে পেয়েছে ১০ পয়েন্ট। আর বোনাস থেকে ৮ পয়েন্ট। ৬ ম্যাচে চ্যাম্পিয়ন দলের অর্জন ৬৫ পয়েন্ট। ৬২ পয়েন্ট নিয়ে রানার্সআপ নর্থ।

শেষ রাউন্ড শুরুর আগে ১৩ পয়েন্টে পিছিয়ে ছিল মাশরাফী-সোহানদের সাউথ। কঠিন সমীকরণ যে মেলানো যাবে সেটি ভাবেননি সোহান। ম্যাচ শুরুর আগে বলেছিলেন, দ্বিতীয় স্থান ধরে রাখাই লক্ষ্য। তবে সব হিসেব ওলট-পালট করেছে রাজ্জাকের কীর্তিতে। বাঁহাতি এ স্পিনার ম্যাচে ১১ উইকেট নিয়ে গড়ে দিয়েছেন ব্যবধান।

Reneta

‘আমাদের হারানোর কিছু ছিল না। তবে পাওয়ার অনেক কিছুই ছিল। পুরো বোনাস পয়েন্ট নিয়ে জিততে পারলেই আমরা চ্যাম্পিয়ন হবো। মিটিংয়ে ওটা নিয়েই কথা হয়েছে। একটা লক্ষ্যই ছিল। প্রথম থেকে আমরা সব ম্যাচ ড্র করেছি। লক্ষ্য ছিল একটা ম্যাচ অন্তত পুরো বোনাস পয়েন্ট নিয়ে জিতব। তাহলে অনেকখানি এগিয়ে যাবো। সেটাই হয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসোহান
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করতে একমত বিজিবি-বিএসএফ

পরবর্তী

তসলিমা নাসরিনের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

তসলিমা নাসরিনের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা

টি-টুয়েন্টি মর্যাদা পেল ১০৪ দেশ

সর্বশেষ

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে কারণে

আগস্ট ১৯, ২০২৬

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT