বিনোদন

সোশ্যাল মিডিয়ায় সন্তানদের ছবি দেয়ার পক্ষে নন ক্রিস্টেন বেল

Professional woman in white blazer smiling against blue background. Channel i News - চ্যানেল আই নিউজ

A professional woman with blonde hair in a white blazer smiling in front of a blue background. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রিয় তারকার সন্তানদের নিয়ে ভক্তদের থাকে বাড়তি আগ্রহ। আর তাই তারকারাও তাদের সন্তানদের ছবি শেয়ার করেন ভক্তদের সাথে। কিন্তু এক্ষেত্রে একেবারেই আলাদা ক্রিস্টেন বেল। তিনি সন্তানদের ছবি কখনই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন না। জানালেন সেই কারণ।

ক্রিস্টেন বেল এবং তার স্বামী ড্যাক্স শেপার্ডের দুই সন্তান- লিংকন (৭) ও ডেল্টা (৫)। কিন্তু তাদের চেহারা কখনই সোশ্যাল মিডিয়ায় দেখা যায়নি। এক সাক্ষাৎকারে ক্রিস্টেন এই প্রসঙ্গে বলেন, ‘আমার ক্যারিয়ারটা এমন যে আমি সবসময়ে মানুষের নজরে থাকবো। আমাকে নিয়ে মানুষ মন্তব্য করবে। আমার ছবি তোলা হবে। কিন্তু আমি আমার সন্তানদের স্বাচ্ছন্দ্যের বিষয়টি ভেবেছি। আমি তো জানিনা তারা এসব পছন্দ করে কিনা। তাই তাদের ওপর এসব চাপিয়ে দেই না।’

সোশ্যাল মিডিয়ায় প্রায়ই সন্তানদের নিয়ে নানা পোস্ট শেয়ার করেন ক্রিস্টেন বেল। তবে তাদের ছবি শেয়ার করেন না। কয়েকমাস আগে ক্রিস্টেন সোশ্যাল মিডিয়ায় মেয়ের একটি ছবি শেয়ার করেছিলেন, তবে মুখ ঢেকে দিয়েছিলেন। পিঙ্ক ভিলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…